চামড়া ব্যবসায়ীরা সিন্ডিকেট করে

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, সরকারকে কাঁচা চামড়া বিদেশে রফতানির বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করতে হবে। শুক্রবার রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে জাতীয় যুব সংহতি আয়োজিত খতমে কোরআন ও স্মরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা […]

বিস্তারিত

করোনা হাসপাতাল বন্ধ হয়ে যাচ্ছে

নিজস্ব প্রতিবেদক : রোগী না থাকায় রাজধানীতে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্তদের চিকিৎসায় ‘ডেডিকেটেড’ হিসেবে ঘোষিত বেশকিছু হাসপাতালের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেয়া হচ্ছে। আগামী সপ্তাহে এ ধরনের ঘোষণা আসতে পারে। স্বাস্থ্য অধিদফতরের দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, আপাতত রাজধানীর কয়েকটি করোনা ডেডিকেটেড হাসপাতালের কার্যক্রম বন্ধ করা হবে। তবে করোনা পরিস্থিতি ও রোগীর সংখ্যা […]

বিস্তারিত

দুই কিংবদন্তির চিরবিদায়ে বিএনপিতে শোকের ছায়া

আহমেদ হৃদয় : বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের ছোবলে এ পর্যন্ত ৭৬ জন নেতাকে চিরতরে হারিয়েছে বিএনপি। এছাড়া দলের দুই কিংবদন্তি শাহজাহান সিরাজ ও ড. এমাজউদ্দীন আহমেদকে হারিয়ে বিএনপিতে নেমে এসেছে শোকের ছায়া। সব মিলিয়ে করোনাকালীন সময়ে এ পর্যন্ত মোট ৭৮ জন নেতাকে হারালো বিএনপি। শাহজাহান সিরাজ ছিলেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ছাত্র সংগ্রাম […]

বিস্তারিত

শনাক্ত প্রায় ২লাখ

নিজস্ব প্রতিবেদক : দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) মৃতের সংখ্যা আড়াই হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ৫১ জনের প্রাণ কেড়ে নিয়েছে এ ভাইরাস। ফলে করোনায় মোট মারা গেলেন দুই হাজার ৫৪৭ জন। গত ২৪ ঘণ্টায় আরও তিন হাজার ৩৪ জনের দেহে মিলেছে এ ভাইরাস। ফলে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৯৯ হাজার ৩৫৭ জনে। শুক্রবার […]

বিস্তারিত

সমৃদ্ধির পথে দেশ

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনে প্রধানমন্ত্রী   নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের কবল থেকে দেশবাসীর মুক্তি লাভের দৃঢ় আশাবাদ পুণর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকারের নেতৃত্বে দেশ আবারো সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। করোনাভাইরাস যদিও আমাদের সব অগ্রযাত্রা সাময়িকভাবে থামিয়ে দিয়েছে। তবে, আমি আশা করি, জনগণ এ থেকে মুক্তি পাবে এবং আবার আমরা এগিয়ে যাবো। বৃহস্পতিবার সকালে […]

বিস্তারিত

তোর জন্য সব শেষ

গোয়েন্দা কার্যালয়ে আরিফের উপর ক্ষীপ্ত ডা. সাবরিনা   নিজস্ব প্রতিবেদক : প্রতারক দম্পত্তি জেকেজির চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরী ও তার স্বাী আরিফ চৌধুরীকে গোয়েন্দা কার্যালয়ে দুই দফায় মুখোমুখি করা হয়েছে। এসময় আরিফকে দেখে ক্ষীপ্ত হন ডা. সাবরিনা চৌধুরী। তিনি আরিফকে বলেন-তোর জন্যই আজ আমার এই অবস্থা। তুই আমাকে শেষ করে দিয়েছিস। সবকিছু করে এখন আমাকে […]

বিস্তারিত

সরকারি ছুটির সঙ্গে মিলিয়ে পোশাক শ্রমিকদের ছুটি

নিজস্ব প্রতিবেদক : সরকারি ছুটির সঙ্গে মিল রেখেই তৈরি পোশাকসহ শিল্প-কলখানার শ্রমিকদের ছুটি থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শ্রমিকদের জুলাই মাসের বেতন-ভাতা নিয়ে শ্রম মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি। বৃহস্পতিবার (১৬ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ঈদুল আজহা উপলক্ষে তৈরি পোশাক শিল্পখাতে শ্রমিকদের বেতন, বোনাস ও ছুটিসহ শিল্প এলাকায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি […]

বিস্তারিত

ভুয়া সার্টিফিকেট নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক : সরকারি প্রণোদনা পেতে বা অসৎ উদ্দেশ্যে যারা করোনা আক্রান্ত হওয়ার ভুয়া সার্টিফিকেট নিয়েছে, তদন্ত সাপেক্ষে প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। সরকারের প্রণোদনা নিতে জেকেজি ও রিজেন্ট […]

বিস্তারিত

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ৪ ফার্মেসিকে ১০ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক : অনুমোদনহীন, নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে রাজধানীর কাফরুলে অভিযান পরিচালনা করে চার ফার্মেসিকে ১০ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। এএসপি আলী মোহাম্মদ আব্দুল্লাহর নেতৃত্বে র‌্যাব-৪ এর একটি দল বুধবার (১৫ জুলাই) দুপুর ২টা থেকে রাত পর্যন্ত অভিযান পরিচালনা করে। সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা […]

বিস্তারিত

করোনা প্রাণ কাড়ল আরও ৩৯ জনের

নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৯ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস (কোভিড-১৯)। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়াল দুই হাজার ৪৯৬ জনে। একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ৭৩৩ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল এক লাখ ৯৬ হাজার ৩২৩ জনে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস […]

বিস্তারিত