তারাকান্দায় প্রবাসীর স্ত্রীকে পিটিয়ে আহত, স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ  :  “মামলা করলে খুন করে লাশ গুম’ করার হুমকি—থানায় অভিযোগ

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের তারাকান্দায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক প্রবাসীর স্ত্রীকে বসতঘরের সামনে ডেকে নিয়ে মারধর, স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া এবং হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় মোছাঃ রুমা খানম (৩০) তারাকান্দা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে উল্লেখ করা হয়, রুমা খানমের স্বামী মোতাহার হোসেন আকন্দ গত আট বছর ধরে […]

বিস্তারিত

সরাইল অরুয়াইলে জুনাইদ মিয়ার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

তাছলিমা খন্দকার নুশরাত  (ব্রাহ্মণবাড়িয়া)  :  ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. জুনাইদ মিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন, প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে অরুয়াইল বাজারে ‘সকল ব্যবসায়ী ও এলাকাবাসী’র ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে পাঁচ শতাধিক মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ […]

বিস্তারিত

সাংসদ লবি ও তার স্ত্রীর সুস্থতা কামনায় ডুমুরিয়ায় দোয়া মাহফিল

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের সংসদ সদস্য জনাব মোহাম্মদ আলী আসগার লবি এবং তার সহধর্মিণী গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে দেশের বাইরে চিকিৎসাধীন রয়েছেন। তাদের আশু আরোগ্য ও দীর্ঘায়ু কামনায় ডুমুরিয়া উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ আসর নামাজ শেষে ডুমুরিয়া মডেল মসজিদে এই দোয়া ও […]

বিস্তারিত

পাঁচবিবি দলিল লেখক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়

পাঁচবিবি (জয়পুরহাট)  :  জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা দলিল লেখক কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ উপলক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উৎসব মুখর পরিবেশে উপজেলা সাব-রেজিস্ট্রারের অফিস কক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলা সাব-রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ জুয়েল রানা উপজেলা দলিল লেখক কল্যাণ সমিতির নবনির্বাচিত কমিটির সকলকে শপথ বাক্য পাঠ করান। চলতি মাসের ২০ […]

বিস্তারিত

সাপাহারে মাদক সেবনের অপরাধে ৪ জনের কারাদণ্ড

আলমগীর হোসেন, সাপাহার (নওগাঁ) :  নওগাঁর সাপাহারে মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের অপরাধে চারজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১টার দিকে সাপাহার উপজেলা সদরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম। পরে আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী […]

বিস্তারিত

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ১২ কেজি গাঁজাসহ নারীসহ তিন মাদক বিক্রেতা গ্রেপ্তার

এ.কে পলাশ (কুমিল্লা) :  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ নারীসহ তিন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (২৬ আগস্ট) দুপুর ১২টা ১০ মিনিটের দিকে উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের দেউষ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, ব্রাহ্মণপাড়া থানার এসআই রূপম কুমার সরকার সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান। […]

বিস্তারিত

বিপিসি চেয়ারম্যানের সাবেক পিএসের দুর্নীতি অনুসন্ধানে দুই সদস্যের তদন্ত কমিটি  :  জিআরএসে সুনির্দিষ্ট অভিযোগ, কর্তৃপক্ষের অফিস আদেশ—তদন্ত শেষে চেয়ারম্যানের কাছে প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক  :  বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যানের সাবেক ব্যক্তিগত সহকারী (পিএস) মো. আহম্মদুল্লাহ ও আরেক কর্মকর্তা আশিক শাহরিয়ারের বিরুদ্ধে ওঠা অনিয়ম-দুর্নীতির অভিযোগ তদন্তে দুই সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সরকারের কেন্দ্রীয় অভিযোগ প্রতিকার ব্যবস্থা (জিআরএস) পোর্টালে জমা পড়া সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এ তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে। বিপিসির সচিব শাহিনা সুলতানার স্বাক্ষরিত এক অফিস আদেশে […]

বিস্তারিত

আদানি বিদ্যুৎ চুক্তি: বাংলাদেশের ঘাড়ে ২৫ বছরের দায় ১২ বিলিয়ন ডলারের ক্যাপাসিটি চার্জ, ৩৪ শতাংশ বিদ্যুৎ কেনার বাধ্যবাধকতা—দেশবিরোধী চুক্তি বাতিলের সাহস দেখাবে নির্বাচিত সরকার ?

নিজস্ব প্রতিবেদক  :  বাংলাদেশের বিদ্যুৎ খাতে শেখ হাসিনা সরকারের আমলে ভারতের আদানি পাওয়ারের সঙ্গে করা ২৫ বছর মেয়াদি বিদ্যুৎ ক্রয়চুক্তি নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন উঠছে। চুক্তির মূল্য, কয়লার দাম নির্ধারণের পদ্ধতি, ক্যাপাসিটি চার্জ এবং বিদ্যুৎ না কিনলেও অর্থ পরিশোধের বাধ্যবাধকতা—সব মিলিয়ে চুক্তিটিকে বাংলাদেশের স্বার্থের জন্য অত্যন্ত ব্যয়বহুল ও একতরফা বলে সমালোচনা করেছেন বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট […]

বিস্তারিত

অ্যান্টিসিপেটরি এ্যাকশন ট্রিগার-বেইজড পাইলট-২০২৬’ প্রকল্পের আওতায়  পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় ৪২০ পরিবারকে নগদ সহায়তা

মোহাম্মদ মাসুদ (চট্টগ্রাম)  :  চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ৪২০টি পরিবারকে পাহাড়ধসের ঝুঁকিতে থাকা অধিক বিপদাপন্ন পরিবারগুলোকে দুর্যোগের আগেই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার সক্ষমতা বাড়াতে নগদ সহায়তা দেওয়া হয়েছে। মোবাইল মানি ট্রান্সফার সেবা বিকাশের মাধ্যমে ৩৯০টি পরিবার এবং সরাসরি নগদ অর্থের মাধ্যমে ৩০টি পরিবার এ সহায়তা পেয়েছে। সেভ দ্য চিলড্রেন বাংলাদেশের হিউম্যানিটারিয়ান ফান্ডের উদ্যোগে এবং ইয়ং পাওয়ার ইন […]

বিস্তারিত

মক্কা চুক্তি ও বাংলাদেশ: ভারসাম্যের পররাষ্ট্রনীতিতে নতুন পরীক্ষা  :  পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা জোটে বাংলাদেশ, কী হবে ভারতের সঙ্গে সম্পর্কের ?

বিশেষ প্রতিনিধি  : সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি ‘মক্কা চুক্তি’ বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে নতুন এক কৌশলগত প্রশ্ন সামনে এনেছে। এই চুক্তিতে বাংলাদেশকে যুক্ত করার বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে আমন্ত্রণের কথা জানা যাওয়ার পর বিষয়টি নিয়ে দেশের কূটনৈতিক ও রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। বাংলাদেশ শেষ পর্যন্ত এই জোটে যুক্ত হলে […]

বিস্তারিত