কুমিল্লায় স্ত্রীকে বন্ধক দিয়ে মাদক সেবন! গণধর্ষণের দায়ে গ্রেপ্তার  স্বামী ও  মাদক কারবারিসহ  আটক ৩

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন সারাদেশ

নিজস্ব প্রতিবেদক (কুমিল্লা) : কুমিল্লায় মাত্র ৫ হাজার টাকার বিনিময়ে স্ত্রীকে তিন ধর্ষকের হাতে তুলে দিয়েছেন স্বামী আবুল খায়ের । পরে ওই নারীকে গভীর নলকূপের ঘরে নিয়ে ধর্ষণ করে তিনজন। এ ঘটনায় ওই স্বামীসহ ৪ জনকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার (১৯ এপ্রিল) সকালে ভুক্তভোগী নারী থানায় এসে অভিযোগ জানালে ৩ ধর্ষককে আটক করে বরুড়া থানা পুলিশ। আটকৃতরা হলো উপজেলার শাকপুর এলাকার মাদক কারবারি নূরু, মনির এবং মহিন।


বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, শাকপুর এলাকার তাজুল ইসলামের ছেলে আবুল খায়ের একজন মাদকাসক্ত ।গত বুধবার মাদক সেবনের টাকা না থাকায় একই এলাকার মাদক কারবারি নূরু, মনির ও মাহিনের কাছে মাত্র ৫ হাজার টাকায় বন্ধক রেখে মাদকের টাকা জোগাড় করেন স্বামী আবুল খায়ের।পরে বন্ধক নিয়ে ওই নারীকে ফসলি জমির গভীর নলকূপের ঘরে নিয়ে পালাক্রমে ধর্ষণ করেন নূরু, মনির ও মাহিন।

এ ঘটনায় ভুক্তভোগী নারী তার বাবার বাড়ি এলাকা মুরাদনগর চলে যান। পরে শুক্রবার ভুক্তভোগী নারী তার পরিবারের লোকজন নিয়ে বরুড়া থানায় এসে অভিযোগ জানালে পুলিশ শুক্রবার অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। ওসি রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ৩জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় আদালতে তোলার প্রক্রিয়া চলছে।


বিজ্ঞাপন
👁️ 123 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *