গোপালগঞ্জে বিভিন্ন স্থানে সিরিজ ককটেল বিস্ফোরণ: যৌথ বাহিনীর অভিযানে আটক ১

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

​মোঃ সাইফুর রশিদ চৌধুরী  :  গোপালগঞ্জ সদর উপজেলা ও টুঙ্গিপাড়ার বিভিন্ন এলাকায় গতকাল রাতে সিরিজ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়লেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে জিসান মোল্লা (২৪) নামে এক যুবককে আটক করেছে সেনাবাহিনী।


বিজ্ঞাপন

​প্রাপ্ত তথ্যানুযায়ী, গতকাল ১১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বুধবার সন্ধ্যা আনুমানিক ৭টা ১৫ মিনিটের পর থেকে রাত পর্যন্ত গোপালগঞ্জ সদর ও টুঙ্গিপাড়ার অন্তত ৭টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিস্ফোরণগুলো মূলত জনবহুল এলাকা ও শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশের এলাকাকে কেন্দ্র করে ঘটানো হয়। সদর উপজেলার ঘোষেরচর প্রাথমিক বিদ্যালয়ের পিছনের বাগান, ঢাকা-খুলনা মহাসড়কের মান্দারতলা এলাকায় দুটি, বীণাপানি স্কুলের পাশের রাস্তা, মাঝিগাতি ১০নং পল্লী এন কে উচ্চ বিদ্যালয়ের পিছনে, রঘুনাথপুর প্রাথমিক বিদ্যালয়ের পাশের রাস্তা এবং ১১৬ নং শহীদ মাহবুব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের পাকা রাস্তার উপর ককটেলগুলো বিস্ফোরিত হয়। এছাড়া টুঙ্গিপাড়া উপজেলার ছিলনা গুয়াধানা স্কুলের সামনেও একটি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।


বিজ্ঞাপন

​বিস্ফোরণের খবর পেয়ে দ্রুত মাঠে নামে সেনাবাহিনীসহ যৌথ বাহিনীর সদস্যরা। অভিযান চলাকালীন সদর উপজেলার বুড়াশি পূর্ব পাড়া গ্রামের খালেদ মোল্লার ছেলে জিসান মোল্লা (২৪)-কে আটক করা হয়। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


বিজ্ঞাপন

বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করলেও যৌথ বাহিনীর অভিযান ও টহল অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে এবং এ ঘটনায় জড়িত বাকিদের শনাক্ত করার চেষ্টা চলছে।

👁️ 33 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *