কেএমপি’র মাদক বিরোধী অভিযানে গাঁজা সহ ৩ জন গ্রেফতার

Uncategorized আইন ও আদালত


মামুন মোল্লা (খুলনা) ঃ খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ৩ (তিন) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


জানা গেছে, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশ মাদক বিরোধী বিশেষ এক অভিযান পরিচালনা করে। উক্ত মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা কালে মাদক ব্যবসায়ী মোঃ সেলিম হাওলাদার (২৮), পিতা-মৃত: বারেক হাওলাদার, সাং-মোহাম্মদনগর, থানা-লবণচরা, মোঃ জুয়েল সরদার (৩৩), পিতা-আজিবর রহমান সরদার, সাং-রঘুনাথ পুর, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর এবং মোঃ সাকিব (২২), পিতা-নেছার, সাং-লাল হাসপাতালের পিছনে, থানা-খালিশপুর, খুলনা মহানগরীদের’কে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ১ কেজি ২০০ গ্রাম গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।
এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৩ টি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।


বিজ্ঞাপন
👁️ 113 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *