চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক অপরাধ বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Uncategorized অন্যান্য



নিজস্ব প্রতিনিধি ঃ রবিবার ১৩ নভেম্বর, চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক অপরাধ বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১ টায় জেলা পুলিশ লাইন্স সম্মেলনকক্ষে পুলিশ সুপার, চট্টগ্রাম এস. এম. শফিউল্লাহ্ বিপিএম এর সভাপতিত্বে অপরাধ বিষয়ক পর্যালোচনা সভায় জেলার অপরাধ পরিসংখ্যান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মামলা রুজু ও নিষ্পত্তি পর্যালোচনা এবং গুরুত্বপূর্ণ মামলা সমূহের তদন্তের অগ্রগতি আলোচনা করা হয়।
জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সার্কেল অফিসার ও থানার অফিসার ইনচার্জদের দিক-নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কবীর আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার পিপিএম, সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপারবৃন্দ, সকল থানার অফিসার ইনচার্জবৃন্দসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন
👁️ 114 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *