ডিবি যশোরের অভিযানে ৫৭ বোতল ফেনসিডিল উদ্ধার সহ ১ জন গ্রেফতার

Uncategorized আইন ও আদালত


নিজস্ব প্রতিনিধি ঃ রবিবার ১৩ নভেম্বর, ডিবি যশোরের এসআই (নিঃ) মোঃ শাহিনুর রহমান সংগীয় এএসআই (নিঃ) ৫৩৮ মোঃ নাজমুল ইসলাম, এএসআই (নিঃ) ৫১০ মোঃ আমিরুল ইসলাম ও ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযান পরিচালনা কালে শার্শা থানাধীন কালিয়ানী সাকিনস্থ নবিছন মেম্বারে বাড়ির উত্তর পাশে কাঁচা রাস্তার উপর থেকে কবির হোসেন (৩৫), পিতা- দ্বীন মোহাম্মদ, মাতা- মোছাঃ আছিয়া খাতুন, সাং-কালিয়ানী, থানা- শার্শা, জেলা-যশোর কে ৫৭ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার করেন।
উদ্ধারকৃত ফেনসিডিলের অনুমানিক মুল্য ১,৭১,০০০ (এক লক্ষ একাত্তর হাজার) টাকা।

এ সংক্রান্তে এসআই (নিঃ) মোঃ শাহিনুর রহমান বাদী হয়ে শার্শা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুযায়ী এজাহার দায়ের করেন।


বিজ্ঞাপন
👁️ 114 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *