মুন্সীগঞ্জ জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

Uncategorized অন্যান্য


নিজস্ব প্রতিনিধি ঃ “বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা-২০২২ উপলক্ষ্যে মুন্সীগঞ্জ জেলা পুলিশের আয়োজনে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত” হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
জানা গেছে, শনিবার ৪ ফেব্রুয়ারী মুন্সীগঞ্জ জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইনস্ শহীদ বোরহান উদ্দিন খান মিলনায়তনে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে আগামী ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারী মুন্সীগঞ্জ জেলার প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ এবং শারীরিক সক্ষমতা যাচাই পরিক্ষা সংক্রান্তে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

উক্ত ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার, নিয়োগ বোর্ডের সভাপতি মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন বিপিএম পিপিএম।

পুলিশ সুপার নিয়োগ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পাদনের লক্ষ্যে নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে যোগ্য প্রার্থী বাছাইয়ের জন্য পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে নিজ নিজ দায়িত্ব পালনে নির্দেশনা এবং পরামর্শ প্রদান করেন। এসময় আরো উপস্থিত ছিলেন নিয়োগ বোর্ডের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও পুলিশ সদস্যবৃন্দ।


বিজ্ঞাপন
👁️ 104 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *