ময়মনসিংহে হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪

মকবুল হোসেন, (ময়মনসিংহ)৷ : ময়মনসিংহ জেলার সদর থানার ক্লুলেস রিজওয়ান জাহান খাঁন রিয়াদ(২৫) হত্যা মামলার ০২ আসামি ময়মনসিংহ সিপিএসসি, র‌্যাব-১৪, এর অভিযানে গ্রেফতার করা হয়েছে। বাদীর দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায় যে, ধৃত আসামি মোঃ জাহাঙ্গীর আলম(২২), থানা-ফুলপুর, জেলা-ময়মনসিংহ, এবং  লিংকন (২২), থানা-সদর, জেলা-ময়মনসিংহ সহ অজ্ঞাতনামা আসামিরা পূর্ব শত্রুতার জেরে গত বছরের  ২৬ নভেম্বর, অনুমান […]

বিস্তারিত

কালিয়াকৈরের চন্দ্রা নবীনের টেকে বন বিভাগের জমি দখল করে ঘর নির্মাণ, মাসে প্রায় ৫০ হাজার টাকা ভাড়া আদায়ের অভিযোগ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা নবীনের টেক এলাকায় বন বিভাগের জমি জবরদখলের অভিযোগের পাশাপাশি এবার উঠেছে আরও গুরুতর অভিযোগ। স্থানীয়দের দাবি, দখলকৃত বন বিভাগের জমিতে ঘর নির্মাণ করে সেগুলো বাসা ভাড়া দিয়ে প্রতি মাসে প্রায় ৫০ হাজার টাকা অবৈধভাবে আদায় করা হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ অনুযায়ী, সামসুদ্দোহা নামের এক ব্যক্তির নেতৃত্বে একটি প্রভাবশালী […]

বিস্তারিত

দুর্বৃত্তদের আগুনে দুমকিতে তিনটি খড়ের গাদা পুড়ে ছাই

জাকির হোসেন হাওলাদার, (পটুয়াখালী) : পটুয়াখালী জেলার দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাঙ্গাশিয়া গ্রামে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দুই পরিবারের তিনটি খড়ের গাদা (কুটার কুড়) পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা হলেন শ্যামল সাহা ও রনজিৎ শীল। স্থানীয় সূত্র জানায়, রাত আনুমানিক আড়াইটার দিকে শ্যামল […]

বিস্তারিত

রূপগঞ্জে যুবদলের নেতৃত্বে লিফলেট বিতরণ ও গণসংযোগ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির মনোনীত প্রার্থী ধানের শীষের প্রতীকের পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে তারাবো পৌর যুবদল। শনিবার (৩১জানুয়ারি ) বিকেলে রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কর্ণগোপ এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান […]

বিস্তারিত

খুলনার পাইকগাছা প্রেসক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :  খুলনার পাইকগাছায় প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা প্রশাসনের প্রদানকৃত শীতবস্ত্র অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) সকালে পাইকগাছা প্রেসক্লাব প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এফ এম এ রাজ্জাকের নেতৃত্বে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ, সহ-সভাপতি আব্দুল আজিজ সরদার, […]

বিস্তারিত

গণভোট না রাষ্ট্রীয় চাপ ? ড. মুহাম্মদ ইউনূসের ‘হ্যাঁ’ আহ্বান, ইসির নিষেধাজ্ঞা আর জুলাই যোদ্ধাদের সঙ্গে নতুন বিশ্বাসঘাতকতা !

নিজস্ব প্রতিবেদক : গত ৫ আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলন বাংলাদেশের রাজনীতিতে এক ঐতিহাসিক বাঁক। এই আন্দোলনের সম্মুখযোদ্ধারা—যারা আজ পরিচিত ‘জুলাই যোদ্ধা’ নামে—রাষ্ট্র সংস্কারের দাবিতে জীবন বাজি রেখেছিলেন। সেই আন্দোলনের রাজনৈতিক ফসল হিসেবেই ঘোষিত হয়েছিল ‘জুলাই ঘোষণা’। কিন্তু আজ, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একযোগে অনুষ্ঠিতব্য গণভোটকে ঘিরে যা ঘটছে, তাতে প্রশ্ন উঠছে— জুলাই ঘোষণা […]

বিস্তারিত

পরিবর্তনের দাবিতে বাংলাদেশ : পুরনো রাজনীতি, নতুন বাস্তবতা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাজনীতি এখন এক গভীর রূপান্তরের সন্ধিক্ষণে দাঁড়িয়ে। দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা কিংবা ক্ষমতার পালাবদলে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ড নিয়ে জনমনে জমে থাকা ক্ষোভ এখন আর চাপা নেই। অবিচার, দুর্নীতি, অনিয়ম, গুম-খুন, অপমৃত্যু, চাঁদাবাজি, দখলবাজি, কিশোর গ্যাং, ছিনতাই, ডাকাতি, নারী ও শিশু নির্যাতন এবং বেকারত্ব—এই বহুমাত্রিক সংকট মোকাবিলায় প্রচলিত রাজনৈতিক […]

বিস্তারিত

গোপালগঞ্জে সিএসএস প্রতিষ্ঠাতা রেভারেন্ড পল মুন্সীর স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প

গোপালগঞ্জ  প্রতিনিধি  : গোপালগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা খ্রীষ্টান সার্ভিস সোসাইটি (সিএসএস)-এর প্রতিষ্ঠাতা স্বর্গীয় রেভারেন্ড পল মুন্সীর স্মরণে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) সকালে শহরের বেদগ্রাম এলাকায় অবস্থিত সিএসএস কার্যালয়ে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পের উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক অ্যাডভোকেট মোঃ আনারুল হক। এ সময় উপস্থিত ছিলেন সিএসএস-এর জোনাল ম্যানেজার […]

বিস্তারিত

বিদায়ের ক্ষণে ইতিহাসের হিসাব : কেন অন্তর্বর্তীকালীন ইউনুস সরকারই বাংলাদেশের সবচেয়ে সফল সরকার ?

নিজস্ব প্রতিবেদক : আর মাত্র ১২ দিন। এরপর বিদায় নেবে অন্তর্বর্তীকালীন সরকার। আর তখনই শুরু হবে ইতিহাস বিকৃতির প্রতিযোগিতা। কারণ এটাই বাংলাদেশ— যেখানে কাজ করলে গালি, আর লুট করলে তালি। ভুল ছিল, কিন্তু প্রেক্ষাপট বুঝতে হবে, হ্যাঁ, এ সরকার ভুল করেছে। সীমাবদ্ধতা ছিল। বিশেষ করে আইনশৃঙ্খলা ও বিচার ব্যবস্থায় কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি—এটা অস্বীকার করার কোনো […]

বিস্তারিত

নরসিংদীতে পাঁচটি সংসদীয় আসনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন 

সাইফুল ইসলাম রুদ্র, (নরসিংদী) :  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তারা মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। শুক্রবার দুপুরে জেলার নির্বাচনি পরিবেশ ও আইনশৃঙ্খলা পর্যবেক্ষণে সদর উপজেলার বিভিন্ন গুরত্বপূর্ণ স্থানগুলোতে বিজিবি টহল দেয় বলে জানিয়েছেন নরসিংদী বিজিবি ক্যাম্পের সুবেদার সিরাজ। […]

বিস্তারিত