গোপালগঞ্জে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে পুলিশ, নিরাপরাধ কাউকে হয়রানি করা হবে না: ঢাকা রেঞ্জ ডিআইজি

মোঃ সাইফুর রশিদ চৌধুরী  :  গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সহিংসতার ঘটনার পর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের কথা জানিয়েছে পুলিশ প্রশাসন। আজ সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৪টা ৩০ মিনিটে গোপালগঞ্জ লঞ্চঘাট এলাকার উন্মুক্ত স্থানে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান এ কথা […]

বিস্তারিত

ফরিদপুরের  মধুখালীতে দুই আওয়ামী লীগ নেতা আটক

শাহজাহান হেলাল,(ফরিদপুর)  :  ফরিদপুরের মধুখালী থানা পুলিশ গতকাল ১৫ নভেম্বর রবিবার রাতে অভিযান চালিয়ে থানা ভাংচুর মামলায় দুইজন আওয়ামীলীগ নেতাকে আটক করেছে। তারা হলেন উপজেলা সদরে অবস্থিত সরকারি আইনউদ্দিন কলেজের ছাত্রছাত্রী সংসদের ছাত্রলীগ থেকে নির্বাচিত সাবেক জিএস এবং মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদের সাবেক সাধারণ সম্পাদক আওয়ামীলীগ নেতা কামরুজ্জামন পিন্টুকে মধুখালী বাজার থেকে রাতে আটক করেছেন। […]

বিস্তারিত

রাঙ্গুনিয়ায় গুঁড়িয়ে দেওয়া হলো তিন অবৈধ ইটভাটা, অভিযান চালিয়ে যাওয়ার দাবি

চট্টগ্রাম প্রতিনিধি  :  চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি অবৈধ ইটভাটার চিমনিসহ কিলন (ইট পোড়ানোর চুল্লি) ভেঙে গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। গত ১৫ নভেম্বর রবিবার উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলামের নেতৃত্বে এ মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানে উপজেলার […]

বিস্তারিত

জাতীয় সংসদ ভবন পরিদর্শনে পাটগ্রাম-হাতীবান্ধার জিপিএ-৫ পাওয়া ৪১ শিক্ষার্থী  :  প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, শিক্ষার্থীদের দিলেন তিন পরামর্শ

রওশন বাবু,  (লালমনিরহাট)  :  জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেছেন লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৪১ জন শিক্ষার্থী। এ সময় তাঁদের সঙ্গে ছিলেন ছয়জন শিক্ষক ও অভিভাবক। এ ছাড়া দ্য আগা খান একাডেমির দশম ও একাদশ শ্রেণির ২৭ জন শিক্ষার্থী ও ছয়জন শিক্ষক এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন […]

বিস্তারিত

লালমনিরহাটে পাচারের সময় ৪৫ বস্তা ডিএপি সার জব্দ, ব্যবসায়ীর ৭ দিনের কারাদণ্ড

রওশন বাবু,  (লালমনিরহাট)  :  লালমনিরহাটে সরকারি ভর্তুকিযুক্ত সার অবৈধভাবে অন্যত্র পাচারের চেষ্টার দায়ে এরশাদ আলী নামের এক কীটনাশক ও সার ব্যবসায়ীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দ করা সার স্থানীয় কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিতরণ করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকালে সদর উপজেলার হারাটি ইউনিয়নের মহেন্দ্রনগর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা […]

বিস্তারিত

সোনালী ধানে ভরেছে তিস্তার বুক, খুশি চরের চাষিরা অনুকূল আবহাওয়ায় ফলন বেড়েছে

আরমান হোসেন রাজু, (রংপুর)  :  নদীভাঙনে একসময় তার ১০ বিঘারও বেশি আবাদি জমি তিস্তার বুকে বিলীন হয়ে গেছে। এখন সমতলে তার কোনো জমি নেই। জীবিকার তাগিদে তিস্তার বুকে জেগে ওঠা চরে অন্যের জমি বর্গা নিয়ে কিংবা নিজের অবশিষ্ট জমিতে ফসল ফলান ৬০ বছর বয়সী কৃষক মেছের আলী। এবার নদীর বুকে প্রায় পাঁচ বিঘা জমিতে আমন […]

বিস্তারিত

বাগেরহাটে শিক্ষার্থীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

বাগেরহাট প্রতিনিধি  :  কৈশোরকালীন শারীরিক ও মানসিক পরিবর্তন, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি এবং যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে শিক্ষার্থীদের সঠিক ধারণা দিতে বাগেরহাটে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুলে ইয়ুথ শেয়ার-নেট প্রকল্পের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও যুব নেটওয়ার্কের প্রতিনিধিরা […]

বিস্তারিত

নবীনগরে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি  :  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সিয়াম মিয়া (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। সোমবার (১৬ নভেম্বর) সকালে নবীনগর-রাধিকা সড়কের জুলাইপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জুলাইপাড়া এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল […]

বিস্তারিত

বীরগঞ্জে ঐতিহ্যবাহী পাতা খেলা অনুষ্ঠিত, পুরস্কার হিসেবে দেওয়া হলো একজোড়া গরু

মোজাম্মেল হক, বীরগঞ্জ (দিনাজপুর)  :  দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৪নং পাল্টাপুর ইউনিয়নে গ্রামবাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বিকেলে পাল্টাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে পাল্টাপুর যুব সমাজের উদ্যোগে এ খেলার আয়োজন করা হয়। গ্রামবাংলার লোকজ সংস্কৃতি ও হারিয়ে যেতে বসা ঐতিহ্যকে ধরে রাখার প্রত্যয়ে আয়োজিত এ খেলাকে ঘিরে এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর […]

বিস্তারিত

গাইবান্ধার  সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট, বন্ধ মেজর অপারেশন; ভোগান্তিতে তিন লাখ মানুষ

মেহেদী হাসান সাঘাটা, (গাইবান্ধা)  :  গাইবান্ধার সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট ও প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। বিশেষ করে অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সিজারিয়ানসহ বিভিন্ন ধরনের মেজর অপারেশন। ফলে জরুরি অস্ত্রোপচারের প্রয়োজন হলে রোগীদের যেতে হচ্ছে গাইবান্ধা সদর হাসপাতাল কিংবা বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে। […]

বিস্তারিত