কুড়িগ্রামে প্রধান শিক্ষকের অনৈতিক কর্মকাণ্ডের তদন্ত ও শাস্তির দাবিতে মানববন্ধন

আরমান হোসেন রাজু,  (রংপুর)  :  বিদ্যালয় বাঁচাও, শিক্ষার্থী বাঁচাও’—এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে উত্তর রাবাইতারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আমিন নুরুর বিরুদ্ধে ওঠা বিভিন্ন অনিয়ম ও অনৈতিক কর্মকাণ্ডের নিরপেক্ষ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সচেতন ছাত্রসমাজ ও স্থানীয় এলাকাবাসীর যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। ​মঙ্গলবার […]

বিস্তারিত

কুড়িগ্রামে ধরলার তীর থেকে অজ্ঞাতনামা যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

আরমান হোসেন রাজু,  (রংপুর)  :  কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীর তীর থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বড়ভিটা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আইয়ুবের চর সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। ​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে আইয়ুবের চর এলাকায় কয়েকজন […]

বিস্তারিত

দৃষ্টিহীনতাকে জয় করে উদ্যোক্তা শরিফুল, পাশে গাইবান্ধা চেম্বার

মোঃ মিঠু মিয়া, (গাইবান্ধা)  :  দৃষ্টিহীনতা বাধা হয়ে দাঁড়াতে পারেনি গাইবান্ধার তরুণ উদ্যোক্তা শরিফুল ইসলামের অদম্য পথচলায়। প্রবল ইচ্ছাশক্তি, মেধা ও কঠোর পরিশ্রমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে তিনি এখন নিজেই একজন উদ্যোক্তা। পাশাপাশি অসহায় পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে পরিবারের হালও ধরেছেন তিনি। ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রিজ অব […]

বিস্তারিত

রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

মোঃ বুলবুল ইসলাম, (কুড়িগ্রাম)  :  মাদকের ভয়াবহ থাবা থেকে যুব সমাজকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রাজীবের মা জান্নাতুল ফেরদৌস। ​শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রাজারহাট ফাজিল মাদ্রাসা মাঠে ‘শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। উদ্বোধনী বক্তব্যে সন্তানহারা এই মা আবেগপ্লুত কণ্ঠে বলেন, […]

বিস্তারিত

কুড়িগ্রামে রাতভর অভিযান :  ২১৫০ কেজি অবৈধভাবে মজুত সার উদ্ধার, দুইজনের এক লাখ টাকা জরিমানা

আরমান হোসেন রাজু (রংপুর)  :  কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় রাতভর অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ২ হাজার ১৫০ কেজি সার উদ্ধার করেছে পুলিশ ও উপজেলা প্রশাসন। এ সময় সার মজুতের অভিযোগে দুই ব্যক্তিকে মোট ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সকালে ভুরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ […]

বিস্তারিত

নজরুল বর্ষ উপলক্ষে গোবিন্দগঞ্জে সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন

মোঃ রেজাদুল ইসলাম রেজা (গাইবান্ধা)  :  জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে গাইবান্ধার গোবিন্দগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা, সঞ্চালনা,উপজেলা […]

বিস্তারিত

রুহিয়ায় ফ্যামিলি কার্ড প্রকল্পের ফলাফলের অনিয়মের অভিযোগ  : সামাজিক মাধ্যমে প্রতিবাদের ঝড় !

ঠাকুরগাঁও প্রতিনিধি  : ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলায় ফ্যামিলি কার্ড প্রকল্পের কার্যক্রম ও নিয়োগ পরীক্ষাকে অনিয়মের অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র অসন্তোষ ও প্রতিবাদের ঝড় উঠেছে। স্থানীয় একটি মহল পরীক্ষার্থীদের একাংশের পক্ষ থেকে প্রকাশিত ফলাফল নিয়ে প্রশ্ন তুলে ফেসবুকে বিভিন্ন পোস্ট ও প্রতিবাদের ঝড় তুলতে দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্ট ও স্লোগানে […]

বিস্তারিত

বদলির প্রজ্ঞাপনও মানছেন না হারুনুর রশিদ ! গাইবান্ধা জেলা পরিষদে পদ আঁকড়ে থাকার অভিযোগ, নতুন প্রকৌশলী যোগ দিলেও দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন না

নিজস্ব প্রতিনিধি, (গাইবান্ধা)  :  সরকারি বদলির আদেশ জারি হয়েছে। নতুন কর্মস্থলে যোগ দিয়েছেন বদলিকৃত কর্মকর্তা। কিন্তু এরপরও পুরোনো কর্মস্থলের চেয়ার ছাড়তে নারাজ—এমন অভিযোগ উঠেছে গাইবান্ধা জেলা পরিষদের উপসহকারী প্রকৌশলী মোঃ হারুনুর রশিদ-এর বিরুদ্ধে। সংশ্লিষ্ট সূত্রের অভিযোগ, মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন ও পরবর্তী অফিস আদেশ উপেক্ষা করে তিনি গাইবান্ধা জেলা পরিষদে বহাল থাকার চেষ্টা করছেন এবং নতুন কর্মকর্তাকে […]

বিস্তারিত

সাংবাদিক নির্যাতন- উলিপুরে পেশাগত দায়িত্ব পালনে গিয়ে নির্যাতনের শিকার স্টার টেলিভিশনের সাংবাদিক জুবাইর  : জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানস্থল থেকে টেনে বের করে পিটালো বিএনপি-ছাত্রদল

নিজস্ব প্রতিনিধি (কুড়িগ্রাম)  :  কুড়িগ্রামের উলিপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠান কাভার করতে গিয়ে স্টার টেলিভিশনের জেলা প্রতিনিধি মোহাম্মদ জুবাইর নামে এক সাংবাদিকের ওপর হামলা চালিয়েছেন বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার (৫ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠান কাভার করতে […]

বিস্তারিত

রংপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট  : অকটেনে কম দেওয়ায় ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি  (রংপুর)   : জনস্বার্থে বাজার তদারকি জোরদারের অংশ হিসেবে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রংপুর এবং জেলা প্রশাসন, রংপুরের যৌথ উদ্যোগে মহানগরীর বিভিন্ন স্থানে দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে একটি ফিলিং স্টেশনকে অকটেন কম সরবরাহের দায়ে অর্থদণ্ড দেওয়া হয় এবং দুটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় সনদ গ্রহণে উদ্বুদ্ধ করা […]

বিস্তারিত