গোপালগঞ্জে সংসদ সদস্য ডা. কে এম বাবরের বাসভবন ও ক্লিনিকে অগ্নিসংযোগের অভিযোগ

বিশেষ প্রতিনিধি  :  ​গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের বাসভবন এবং তাঁর পরিচালিত একটি ক্লিনিকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কতিপয় কর্মী এই হামলার সঙ্গে জড়িত বলে অভিযোগ উঠেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচির ঠিক আগমুহূর্তে সংঘটিত এই ঘটনায় পুরো জেলাজুড়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র […]

বিস্তারিত

দোল্লাই নবাবপুরে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস দোল্লাই নবাবপুর’ র‍্যালি ও স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

বায়েজিদ হোসাইন  :  চান্দিনার দোল্লাই নবাবপুরে পূবালী ব্যাংক পিএলসি-এর উদ্যোগে ‘ক্যাশলেস দোল্লাই নবাবপুর’ শীর্ষক র‍্যালি ও স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে পূবালী ব্যাংক দোল্লাই নবাবপুর শাখা থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি দোল্লাই নবাবপুর দক্ষিণ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দোল্লাই নবাবপুর আহসান উল্লাহ উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। পরে বিদ্যালয় […]

বিস্তারিত

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচে ব্যাট-বল হাতে ভারতীয় হাইকমিশনার

ক্রীড়া প্রতিবেদক  : ভারত-পাকিস্তানের ক্রিকেট লড়াই মানেই উত্তেজনা আর দর্শকদের বাড়তি আগ্রহ। এবার সেই বহুল আকাঙ্ক্ষিত দ্বৈরথের আবহ তৈরি হলো ঢাকার আনভীর ক্রিকেট স্টেডিয়ামেও। এশিয়া কাপ ক্রিকেট ফর ব্লাইন্ড ২০২৬-এর ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে মাঠে হাজির ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ম্যাচ উপভোগের পাশাপাশি ভারতীয় খেলোয়াড়দের সঙ্গে মাঠে নেমে ব্যাট ও বল হাতে সময় […]

বিস্তারিত

রাজনৈতিক পরিচয়ের চাঁদাবাজি  :  পটুয়াখালীর মির্জাগঞ্জে ছাত্রদল নেতার ভাইয়ের বিরুদ্ধে  বিস্তার অভিযোগ 

বরিশাল প্রতিনিধি  :  পটুয়াখালীর মির্জাগঞ্জে টিউবওয়েল স্থাপনের কাজ চলাকালে সাইটে বাধা দিয়ে মালামাল আটকে রেখে ৫ হাজার টাকা দাবির অভিযোগ উঠেছে রায়হান উদ্দীন রুবেলসহ কয়েকজনের বিরুদ্ধে। উপজেলার কাকড়াবুনিয়া এলাকায় রাতের বেলায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন স্থানীয় টিউবওয়েল ব্যবসায়ী মাসুদ গাজী। তাঁর দাবি, এ ঘটনার সঙ্গে জড়িত রায়হান উদ্দিন রুবেল মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদলের বর্তমান […]

বিস্তারিত

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফটকে পূর্বের নামসংবলিত সাইনবোর্ড টাঙালেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ছাত্রলীগের নেতাকর্মীরা

মোঃ সাইফুর রশিদ চৌধুরী  :  গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বিক্ষোভ মিছিল শেষে বিশ্ববিদ্যালয়টির পূর্বের নাম ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ লেখা সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা। আজ বুধবার (১৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ছাত্রলীগের […]

বিস্তারিত

সুপ্রিম কোর্টের আইনজীবী সোহাগের ওপর হামলার প্রতিবাদে গোপালগঞ্জে আইনজীবীদের বিক্ষোভ

মোঃ সাইফুর রশিদ চৌধুরী  :  সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও সাবেক মেয়র সাঈদ খোকনের আইনজীবী অ্যাডভোকেট শামীম আল সাইফুল সোহাগের ওপর কর্মস্থলে হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের শাস্তির দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ​বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টায় গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির উদ্যোগে গোপালগঞ্জ জজ আদালত প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়। ​সমাবেশে বক্তারা বলেন, দেশের […]

বিস্তারিত

ময়মনসিংহের ত্রিশালে অবৈধ  সনাতন পদ্ধতির  দুটি  ইটভাটার  চিমনী গুড়িয়ে দিলো জেলাপ্রশাসন ও পরিবেশ অধিদপ্তর 

মকবুল হোসেন, (নেত্রকোনা)  :  ময়মনসিংহ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের যৌথ উদ্যােগে ত্রিশাল উপজেলার নওপাড়া এলাকায় অবস্থিত ১২০ফুট চিমনিবিশিষ্ট সনাতন পদ্ধতির অবৈধ দুটি ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩(সংশোধিত ২০১৯) অনুযায়ী মোবাইল কোর্ট আজ ১৭ নভেম্বর বুধবার অভিযান পরিচালনা করা হয়। ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার […]

বিস্তারিত

লুৎফুজ্জামান বাবরের সুস্থতা কামনায় মোহনগঞ্জে উপজেলা বিএনপির  দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ আরিফুল ইসলাম মুরাদ, (নেত্রকোনা)  :  মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা-৪ (মোহনগঞ্জ-খালিয়াজুরী-মদন) আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের দ্রুত সুস্থতা কামনায় মোহনগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে মালয়েশিয়ায় চিকিৎসাধীন লুৎফুজ্জামান বাবরের সুস্থতা কামনায় বৃহস্পতিবার সকালে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মোহনগঞ্জ পৌর কমিটির উদ্যোগে হাসপাতাল মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে […]

বিস্তারিত

নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে পানছড়িতে বিএনপির বিক্ষোভ

আরিফুল ইসলাম মহিন,(খাগড়াছড়ি)  :  দেশব্যাপী নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাস, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ৫নং উল্টাছড়ি ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেন। ৫নং […]

বিস্তারিত

টুঙ্গিপাড়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষ; থানা ঘেরাও-অগ্নিসংযোগ ও এমপির বাড়িতে হামলা

​মোঃ সাইফুর রশিদ চৌধুরী  :  গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশি চেকপোস্ট বসানোকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় থানা ঘেরাও, আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়া, থানায় অগ্নিসংযোগ এবং স্থানীয় সংসদ সদস্যের (এমপি) বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যার পর উপজেলার অডিটরিয়াম এলাকায় এ ঘটনার […]

বিস্তারিত