শার্শায় পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি

বেনাপোল প্রতিনিধি  : যশোরের শার্শা উপজেলার শাড়াতলা বাজারে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে আশরাফুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, আশরাফুল ইসলাম দীর্ঘদিন ধরে শাড়াতলা বাজারে ব্যবসা করে আসছেন। সোমবার (২২ জুন) রাত সাড়ে ৮টার সময় তিনি আশাদুল ইসলাম […]

বিস্তারিত

ঝিকরগাছার এনামুল হত্যা মামলার আসামী রবিউল মালয়েশিয়ায় আটক

বিল্লাল হুসাইন (ঝিকরগাছা)  :  নাতনিকে উত্যাক্তের প্রতিবাদ করায় সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহত ঝিকরগাছা সদর ইউনিয়নের ফারাসাতপুর গ্রামের মৃত আব্দুর রহিম এর পুত্র রাজমিস্ত্রী এনামুল সরদার (৫৫) হত্যা মামলার এজাহারভুক্ত আসামী, হত্যার অন্যতম পরিকল্পনাকারী, হুকুমদাতা ও অর্থ জোগানদাতা রবিউল ইসলাম মালয়েশিয়া পুলিশের হাতে আটক হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। গত ৮জুন (সোমবার) রাত ৯টার দিকে এনামুল […]

বিস্তারিত

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে শূন্যরেখায় আটকে ৫ যুবক, ১০ দিনেও মেলেনি মুক্তি

কুড়িগ্রাম (রৌমারী) প্রতিনিধি  :  কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পুশ-ইন চেষ্টার শিকার হয়ে টানা ১০ দিন ধরে শূন্যরেখায় আটকে আছেন ৫ যুবক। খোলা আকাশের নিচে সামান্য পলিথিনের ছাউনির নিচেই মানবেতর জীবনযাপন করছেন তারা। উপজেলার গয়টাপাড়া সীমান্তে দুইজন এবং ভন্দুরচর সীমান্তে তিনজনসহ মোট পাঁচজন এখনো শূন্যরেখায় অবস্থান করছেন। খাদ্য, নিরাপত্তা ও আশ্রয়ের অভাবে তারা […]

বিস্তারিত

 !!’ বিশেষ প্রতিবেদন  !! সাংবাদিক পেটানো যেন নতুন স্বাভাবিকতা: রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ আজ কার কাছে নিরাপদ ?

নিজস্ব প্রতিবেদক  :  বাংলাদেশে সাংবাদিক নির্যাতন এখন আর বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়; বরং এটি ধীরে ধীরে এক ভয়াবহ সামাজিক ও রাজনৈতিক সংস্কৃতিতে পরিণত হয়েছে। ক্ষমতার কেন্দ্র বদলায়, সরকার বদলায়, রাজনৈতিক পরিচয় বদলায়, কিন্তু সাংবাদিকের ওপর হামলা, হুমকি, মামলা, লাঞ্ছনা কিংবা হত্যার ঘটনাগুলো যেন একই থেকে যায়।   একটি উদ্বেগজনক বাস্তবতা হলো—কোনো গোষ্ঠী, দল কিংবা স্বার্থান্বেষী […]

বিস্তারিত

শরণখোলায় আওয়ামী লীগের অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

নইন আবু নাঈম (শরণখোলা)  :  বাগেরহাটের শরণখোলায়  আওয়ামী লীগের অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা  যুবদল। মঙ্গলবার (২৩ জুন) বিকেল ৫টায়  শরণখোলা উপজেলা  যুবদলের আয়োজনে উপজেলা সদর রায়েন্দা বাজার পাঁচ রাস্তা মোড় থেকে  একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি রায়েন্দা  বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাঁচ রাস্তা […]

বিস্তারিত

জামালপুরের সরিষাবাড়ীতে আ.লীগের অপতৎপরতা ঠেকাতে ছাত্রদলের মিছিল

সরিষাবাড়ী  (জামালপুর)  প্রতিনিধি  :  কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে রাষ্ট্রবিরোধী কার্যকলাপ ঠেকাতে জামালপুরের সরিষাবাড়ীতে মিছিল-মোটরসাইকেল শোডাউন করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জনমনে অস্থিরতা সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার অপচেষ্টার বিরুদ্ধে সতর্ক অবস্থানে ছিলেন ছাত্রদল সরিষাবাড়ী উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ। নিষিদ্ধ কোনো সংগঠন যেন কোনোভাবেই জনশৃঙ্খলা বিনষ্ট, নৈরাজ্য সৃষ্টি […]

বিস্তারিত

জমি নিয়ে বিরোধের জের  :  মিথ্যা মামলা দিয়ে সাংবাদিককে হয়রানি  

মোঃ সাইফুর রশিদ চৌধুরী  :  গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে চাঁদাবাজির মিথ্যা মামলা দিয়ে এস এম বাবুল হোসেন নামের এক সাংবাদিককে হয়রানির অভিযোগ উঠেছে তারই আপন ফুফাতো ভাইয়ের বিরুদ্ধে। গত ২ জুন (মঙ্গলবার) গোপালগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেটের আমলী আদালতে চাঁদাবাজির এ মিথ্যা মামলা করেন সিরাজুল আলম ছিরু। মামলা তদন্তে টুঙ্গিপাড়া থানাকে আদেশ দিয়েছেন আদালত। […]

বিস্তারিত

​গোপালগঞ্জে আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী : তৎপরতাহীন জেলা, সতর্ক অবস্থানে প্রশাসন

​মোঃ সাইফুর রশিদ চৌধুরী  :  সদ্য কার্যক্রম নিষিদ্ধ হওয়া রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির দুর্গ হিসেবে পরিচিত গোপালগঞ্জে ঐতিহ্যগত কোনো জাঁকজমক বা তৎপরতা দেখা যায়নি। জেলা শহর থেকে শুরু করে উপজেলাগুলোর কোথাও দলটির নেতাকর্মীদের কোনো ধরনের কর্মকাণ্ড চোখে পড়েনি। যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে জেলাজুড়ে সেনাবাহিনী, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) […]

বিস্তারিত

ইনটেনসিভ সাইবার সিকিউরিটি ওয়ার্কশপের মাধ্যমে শুরু হতে যাচ্ছে ফিনিক্স সামিট ২০২৬

নিজস্ব প্রতিবেদক   :  বাংলাদেশের সাইবার নিরাপত্তা ইকোসিস্টেমকে জোরদার করতে টেকনিক্যাল ওয়ার্কশপ সিরিজের মধ্য দিয়ে আজ মঙ্গলবার (২৩ জুন) থেকে শুরু হতে যাচ্ছে ‘ফিনিক্স সামিট ২০২৬’। মূলত জাতীয় সাইবার নিরাপত্তা সক্ষমতা ও ডিজিটাল রিজাইলেন্স জোরদার করতেই আগামী ২৩-২৫ জুন পর্যন্ত এই বিশেষায়িত সেশনগুলোর আয়োজন করা হয়েছে। দেশের অন্যতম শীর্ষ সাইবার সিকিউরিটি কনভারজেন্স প্ল্যাটফর্ম ‘দ্য টিম ফিনিক্স […]

বিস্তারিত

দিনাজপুরের  বীরগঞ্জে পটল চাষে কৃষকের বাজিমাত

মোজাম্মেল হক : বীরগঞ্জ (দিনাজপুর)  :  দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৪ নং পাল্টাপুর ইউনিয়নের ভোগডোমা গ্রামের কৃষক মো. রশিদুল ইসলাম পটল চাষ করে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন। গতকাল ২২ জুন সোমবার সরোজমিনে দেখা যায়, মাত্র ৫০ শতক জমিতে পটল চাষ করে তিনি ইতোমধ্যে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা লাভ করেছেন, যা এলাকার অন্যান্য কৃষকদেরও সবজি […]

বিস্তারিত