জাতীয় সংসদ ভবন পরিদর্শনে পাটগ্রাম-হাতীবান্ধার জিপিএ-৫ পাওয়া ৪১ শিক্ষার্থী  :  প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, শিক্ষার্থীদের দিলেন তিন পরামর্শ

রওশন বাবু,  (লালমনিরহাট)  :  জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেছেন লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৪১ জন শিক্ষার্থী। এ সময় তাঁদের সঙ্গে ছিলেন ছয়জন শিক্ষক ও অভিভাবক। এ ছাড়া দ্য আগা খান একাডেমির দশম ও একাদশ শ্রেণির ২৭ জন শিক্ষার্থী ও ছয়জন শিক্ষক এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন […]

বিস্তারিত

লালমনিরহাটে পাচারের সময় ৪৫ বস্তা ডিএপি সার জব্দ, ব্যবসায়ীর ৭ দিনের কারাদণ্ড

রওশন বাবু,  (লালমনিরহাট)  :  লালমনিরহাটে সরকারি ভর্তুকিযুক্ত সার অবৈধভাবে অন্যত্র পাচারের চেষ্টার দায়ে এরশাদ আলী নামের এক কীটনাশক ও সার ব্যবসায়ীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দ করা সার স্থানীয় কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিতরণ করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকালে সদর উপজেলার হারাটি ইউনিয়নের মহেন্দ্রনগর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা […]

বিস্তারিত

সোনালী ধানে ভরেছে তিস্তার বুক, খুশি চরের চাষিরা অনুকূল আবহাওয়ায় ফলন বেড়েছে

আরমান হোসেন রাজু, (রংপুর)  :  নদীভাঙনে একসময় তার ১০ বিঘারও বেশি আবাদি জমি তিস্তার বুকে বিলীন হয়ে গেছে। এখন সমতলে তার কোনো জমি নেই। জীবিকার তাগিদে তিস্তার বুকে জেগে ওঠা চরে অন্যের জমি বর্গা নিয়ে কিংবা নিজের অবশিষ্ট জমিতে ফসল ফলান ৬০ বছর বয়সী কৃষক মেছের আলী। এবার নদীর বুকে প্রায় পাঁচ বিঘা জমিতে আমন […]

বিস্তারিত

বাগেরহাটে শিক্ষার্থীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

বাগেরহাট প্রতিনিধি  :  কৈশোরকালীন শারীরিক ও মানসিক পরিবর্তন, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি এবং যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে শিক্ষার্থীদের সঠিক ধারণা দিতে বাগেরহাটে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুলে ইয়ুথ শেয়ার-নেট প্রকল্পের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও যুব নেটওয়ার্কের প্রতিনিধিরা […]

বিস্তারিত

নবীনগরে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি  :  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সিয়াম মিয়া (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। সোমবার (১৬ নভেম্বর) সকালে নবীনগর-রাধিকা সড়কের জুলাইপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জুলাইপাড়া এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল […]

বিস্তারিত

বীরগঞ্জে ঐতিহ্যবাহী পাতা খেলা অনুষ্ঠিত, পুরস্কার হিসেবে দেওয়া হলো একজোড়া গরু

মোজাম্মেল হক, বীরগঞ্জ (দিনাজপুর)  :  দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৪নং পাল্টাপুর ইউনিয়নে গ্রামবাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বিকেলে পাল্টাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে পাল্টাপুর যুব সমাজের উদ্যোগে এ খেলার আয়োজন করা হয়। গ্রামবাংলার লোকজ সংস্কৃতি ও হারিয়ে যেতে বসা ঐতিহ্যকে ধরে রাখার প্রত্যয়ে আয়োজিত এ খেলাকে ঘিরে এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর […]

বিস্তারিত

গাইবান্ধার  সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট, বন্ধ মেজর অপারেশন; ভোগান্তিতে তিন লাখ মানুষ

মেহেদী হাসান সাঘাটা, (গাইবান্ধা)  :  গাইবান্ধার সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট ও প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। বিশেষ করে অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সিজারিয়ানসহ বিভিন্ন ধরনের মেজর অপারেশন। ফলে জরুরি অস্ত্রোপচারের প্রয়োজন হলে রোগীদের যেতে হচ্ছে গাইবান্ধা সদর হাসপাতাল কিংবা বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে। […]

বিস্তারিত

!! প্রধানমন্ত্রীর কৃষি আধুনিকায়নের লক্ষ্য বাস্তবায়নে পাহাড়ে ৭ কোটি টাকার কৃষিযন্ত্র দিচ্ছে জেলা পরিষদ !!   রাঙামাটি জেলা পরিষদের ৭ কোটি টাকার কৃষিযন্ত্রে পাহাড়ের কৃষিতে নতুন স্বপ্ন !!   আধুনিক কৃষিযন্ত্রে পাহাড়ের কৃষিতে সমৃদ্ধির স্বপ্ন, ৭ কোটি টাকা দিচ্ছে জেলা পরিষদ !!  

আলমগীর মানিক, (রাঙামাটি)  :  প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের কৃষি আধুনিকায়ন ও কৃষকদের জীবনমান উন্নয়নের অগ্রাধিকার বাস্তবায়নে পাহাড়ের প্রান্তিক কৃষকদের জন্য প্রায় ৭ কোটি টাকার আধুনিক কৃষিযন্ত্র সরবরাহের উদ্যোগ নিয়েছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ। জেলার ১০ উপজেলার কৃষকদের মধ্যে বিতরণ করা হচ্ছে কৃষিকাজ ও খাদ্য প্রক্রিয়াজাতকরণের বিভিন্ন আধুনিক সরঞ্জাম। সংশ্লিষ্টদের আশা, এ উদ্যোগ পাহাড়ের কৃষিতে […]

বিস্তারিত

রাষ্ট্রদ্রোহের মামলা থেকে রক্ষা পেতে কোটি টাকার মিশন  ? শম্পা গোস্বামীকে ঘিরে আলোচনায় আওয়ামী লীগ নেতা মোজাফফর রহমান ও সাংবাদিক হাবিবুর রহমান

সাতক্ষীরা প্রতিনিধি  : সাতক্ষীরার শ্যামনগরে পরিচালিত ‘প্রেরণা’ নামের একটি এনজিওকে ঘিরে দীর্ঘদিনের নানা অভিযোগ ও বিতর্কের মধ্যে এবার নতুন করে আলোচনায় এসেছে কথিত কোটি টাকার একটি মিশন। শম্পা গোস্বামীর বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ, রাষ্ট্রদ্রোহের মামলা এবং আইনি জটিলতা সামাল দিতে রাজনৈতিক ও সাংবাদিক মহলের কয়েকজন ব্যক্তি তৎপরতা চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তালা উপজেলা […]

বিস্তারিত

ফুলছড়িতে মাদরাসার শিক্ষার্থীদের মাঝে SUS-এর কার্পেট বিতরণ

চট্টগ্রাম প্রতিনিধি  :  মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের অংশ হিসেবে গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় মাদরাসার কোমলমতি শিক্ষার্থীদের মাঝে কার্পেট বিতরণ করেছে সাঘাটা উন্নয়ন সংস্থা (SUS)। সোমবার (১৬ নভেম্বর ২০২৬) উপজেলার চর কাবিলপুর মদিনাতুল উলুম নূরানী হাফিজিয়া ক্বওমী মাদরাসা ও এতিমখানায় এ কার্পেট বিতরণ করা হয়। মাদরাসার শিক্ষার্থীরা যাতে সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশে নামাজ আদায় করতে পারে, সে […]

বিস্তারিত