নরসিংদী রায়পুরায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু

সাইফুল ইসলাম রুদ্র, (নরসিংদী)  :  নরসিংদীর রায়পুরায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম রেল সড়কের উপজেলার হাটুভাঙ্গা রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। রেলওয়ে পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে তিতাস কমিউটার ট্রেনটি ব্রাহ্মনবাড়িয়া থেকে ঢাকার উদ্দেশ্যে যাবার সময় […]

বিস্তারিত

উন্নত দেশ গঠনে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান: উৎসবমুখর পরিবেশে গোবিপ্রবিতে নবীন বরণ

মোঃ সাইফুর রশিদ চৌধুরী   :  ফুলেল শুভেচ্ছা, আনন্দ-উচ্ছ্বাস আর নতুন স্বপ্নের মধ্য দিয়ে উৎসবমুখর ও জাঁকজমকপূর্ণ আয়োজনে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ‘নবীন বরণ-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠানের শুরুতেই নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। নবীনদের পদচারণায় ক্যাম্পাসজুড়ে বিরাজ করছিল এক প্রাণবন্ত ও আনন্দঘন […]

বিস্তারিত

খাদ্য পরিদর্শক সাবেক ছাত্রলীগ নেতা কামালের অঢেল সম্পদ নিয়ে প্রশ্ন : বদলি-পদায়নে প্রভাব, ঠিকাদারি তদবির বাণিজ্যের অভিযোগ; স্ত্রী-স্বজনদের নামে ফ্ল্যাট-ভবন-দোকান ও জমিতে বিনিয়োগের দাবি

নিজস্ব প্রতিনিধি (ময়মনসিংহ)  :  ময়মনসিংহ জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে কর্মরত খাদ্য পরিদর্শক শাহ মাজহারুল ইসলাম কামালের বিরুদ্ধে নামে-বেনামে বিপুল অর্থ-সম্পদ অর্জন, বদলি-পদায়নে প্রভাব বিস্তার, পরিবহন ঠিকাদারি নিয়োগে তদবির বাণিজ্য এবং রাজনৈতিক প্রভাব ব্যবহারের অভিযোগ উঠেছে। স্ত্রী, শ্যালক, মা, ভাইসহ স্বজন ও ঘনিষ্ঠজনদের নামে এসব সম্পদ ও বিনিয়োগ করার অভিযোগও রয়েছে। সংশ্লিষ্টদের দাবি, দীর্ঘদিন ময়মনসিংহ জেলা […]

বিস্তারিত

কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

কে এম শাহীন রেজা, (কুষ্টিয়া)  :  কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে। বুধবার বেলা দুইটার দিকে কুষ্টিয়া প্রেসক্লাবের এম এ রাজ্জাক মিলনায়তনে এক যৌথ সংবাদ সম্মেলনে দুজনের পরিবারের সদস্যরা এ অভিযোগ করেন। তবে পরিবার দুটির অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছেন কুষ্টিয়া জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. […]

বিস্তারিত

পঞ্চগড় সীমান্তে ৭ জনকে ঠেকিয়ে দিল বিজিবি, ভারতে ফিরল তারা

সঞ্জু বনিক সৌরভ, (পঞ্চগড়)  :  পঞ্চগড়ের বোদা উপজেলার মালকাডাঙ্গা সীমান্ত দিয়ে সাতজনকে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করেছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে সীমান্তে বিজিবির কঠোর অবস্থানের কারণে তাদের বাংলাদেশে প্রবেশের চেষ্টা ব্যর্থ হয়। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে ওই সাতজন একই সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হন। তাদের মধ্যে ছয়জন পুরুষ ও একজন নারী ছিলেন। […]

বিস্তারিত

সিরাজগঞ্জ নয়, সারা বাংলাদেশের মানবিক নাম মামুন বিশ্বাস – ৩৮ বছরে ১৫৬ জন ইয়াতিম ও অসহায় কন্যার বিয়ে সম্পন্ন

মোঃ শহিদুল ইসলাম, (সিরাজগঞ্জ)  :  শুধু সিরাজগঞ্জ নয়, মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে সারা বাংলাদেশে পরিচিতি পেয়েছেন মামুন বিশ্বাস। অসহায়, দরিদ্র, ইয়াতিম ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে নীরবে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন তিনি। মাত্র ৩৮ বছর বয়সেই মানুষের সহযোগিতা নিয়ে ১৫৬ জন ইয়াতিম ও অসহায় কন্যার বিয়ে সম্পন্ন করেছেন মামুন বিশ্বাস। বিয়ের আয়োজন থেকে শুরু করে […]

বিস্তারিত

খুলনার ‘ধোলাইখাল’ লোহাপট্টিতে দখল-অনিয়মের অভিযোগ, যানজটে নাকাল সাধারণ মানুষ  :  যুগের পর যুগ চলছে ব্যবসা, রাস্তা দখল ও লোড-আনলোডে চরম ভোগান্তি

মো: আল-মাহফুজ শাওন, (খুলনা)  : খুলনার পাড়া লোহাপট্টি—স্থানীয়দের কাছে অনেকটা ‘ধোলাইখাল’ নামে পরিচিত। দীর্ঘদিন ধরে এখানে নতুন-পুরাতন লোহা, বিভিন্ন ধরনের যন্ত্রাংশ, বৈদ্যুতিক তারসহ নানা সামগ্রী কেনাবেচা হয়ে আসছে। সময়ের সঙ্গে বাজারের পরিধি ও ব্যবসা বাড়লেও এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রাস্তা দখল, অনিয়ম ও জনভোগান্তির অভিযোগ। স্থানীয়দের অভিযোগ, খুলনা নগরীর বিভিন্ন এলাকা থেকে চুরি বা […]

বিস্তারিত

নরসিংদীর শিবপুরে মোবাইল কোর্ট চলমান থাকবে বললেন সামিউর রহমান সহকারী কমিশনার (ভূমি)

মোঃ কামাল হোসেন প্রধান,  নরসিংদী)  :  নরসিংদীর শিবপুর উপজেলায় বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন, সামিউর রহমান সহকারী কমিশনার (ভূমি) শিবপুর। অদ্য ৭ অক্টোবর ২০২৬ ইং বুধবার বিকেলে শিবপুর উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে ভাই ভাই মিষ্টান্ন ভান্ডার ও রসের হাড়ি মিষ্টান্ন ভান্ডারে অভিযান পরিচালনা করে বিএসটিআই আইন,২০১৮ এর ধারা ৩০ […]

বিস্তারিত

দিনাজপুর বীরগঞ্জে ধানক্ষেত থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

রনজিৎ সরকার রাজ (দিনাজপুর)   :  প্রতিনিধি:দিনাজপুরের বীরগঞ্জে ধানক্ষেত থেকে প্রশান্ত রায় (১৭) নামে এক কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ অক্টোবর) উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের সেনপাড়া গ্রামের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত প্রশান্ত রায় ওই গ্রামের রমেশ চন্দ্র রায়ের ছেলে। স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, গত বৃহস্পতিবার (১ অক্টোবর) বাড়ি থেকে […]

বিস্তারিত

নওগাঁয় বয়লার বিস্ফোরণে নিহত ১, আহত ১

রিমন আহমেদ (নওগাঁ)  : নওগাঁ সদর উপজেলার হাঁপানিয়ায় বয়লার বিস্ফোরণে খালেক আলী (৪১) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় খায়রুল হোসেন নামে আরও একজন আহত হয়েছেন। বুধবার (৭ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার হাঁপানিয়া এলাকার ইচারাত হাজি বয়লারে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহত খালেক আলী হাঁপানিয়া গোয়ালপাড়া গ্রামের মদ্দিনের ছেলে। স্থানীয়রা জানান, বয়লারের চৌকিতে […]

বিস্তারিত