রামিসার হত্যাকারীর বিচার আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করবো। সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড- প্রধানমন্ত্রী

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন ময়মনসিংহ রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

নিজস্ব  প্রতিনিধি,  (ময়মনসিংহ)  :  এই ধরনের শিশু নির্যাতন বা নারী নির্যাতন, বর্তমান সরকার কোনোভাবে মেনে নেবে না। বর্তমান সরকার, আইন অনুসারে, এই বিচার, সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে ইনশাআল্লাহ। রামিসার হত্যাকারীর বিচার


বিজ্ঞাপন

আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করবো। এবং, সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে, মৃত্যুদণ্ড। যাতে করে, ভবিষ্যতে, আর কোনো ব্যক্তি বা মানুষ, এইভাবে শিশু নির্যাতন করার সাহস না পায়।

একটি নিরাপদ, রাষ্ট্রীয় এবং সমাজ প্রতিষ্ঠা করতে হলে, আমাদের কে, আইনে শাসন প্রতিষ্ঠা করতেই হবে। ত্রিশালে নজরুল একাডেমীর মাঠে নজরুর মঞ্চে জাতীয় পর্যায়ে কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্ম জয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।


বিজ্ঞাপন

২৩ মে শনিবার বিকেলে নজরুল একাডেমীর মাঠে নজরুর মঞ্চে ৩ দিনব্যাপী জাতীয় পর্যায়ে কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্ম জয়ন্তীর উদ্বোধনী আলোচনা অনুষ্ঠানে সংস্কৃতি মন্ত্রনালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য ডাঃ মাহাবুবুর রহমান লিটন।


বিজ্ঞাপন

সম্মানিত অতিথির বক্তব্য রাখেন কবির নাতনী মিজ খিলখিল কাজী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী শরিফুল আলম, সংস্কৃতি মন্ত্রনারয়ের সচিব মিজ কানিজ মওলা, ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

আলোচনা শেষে বিভিন্ন ক্যাটাগরীতে প্রধানমন্ত্রী নজরুল পদক- ২০২৫ প্রদান করেন। পুরষ্কার হিসেবে ২ লাখ টাকা ও রৌপ্য পদক দেয়া হয়।

👁️ 30 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *