ব্রাহ্মণবাড়িয়া এক মায়ের আকুতি কাকে বাবা ডাকবে তার সন্তান

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন সারাদেশ

মোঃ হাবিবুর রহমান,  (ব্রাহ্মণবাড়িয়া)  :  সন্তানের ভবিষ্যত নিয়ে শঙ্কায় রূপা| সন্তানকে অস্বীকার করে বাবা যে ইতিমধ্যেই গা ঢাকা দিয়েছে|


বিজ্ঞাপন

রুপার বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলায়| ছোটবেলা থেকেই ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে বেড়ে উঠা| সেখানেই পরিচয় হয় চা দোকানের শ্রমিক সাব্বিরে সঙ্গে| গড়ে উঠে প্রেমের সম্পর্ক| বিয়ের প্রলোভন দেখিয়ে সাব্বির একাধিকবার শারিরিক সম্পর্ক করে রুপার সঙ্গে|

তবে রূপা অন্ত:সত্বা হতেই বেরিয়ে আসে সাব্বিরের আসল রূপ| অস্বীকার করে অনাগত সন্তানকে| এক পর্যায়ে এলাকা ছেড়েই পালিয়ে যায়|


বিজ্ঞাপন

স্থানীয়দের সহায়তায় গত শুক্রবার ভোরে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে সন্তানের জন্ম দেয় রূপা| সেখানকার দায়িত্বরতরা ও ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর নামে একটি সংগঠন রূপা ও তার সন্তানের দেখভাল করছেন|


বিজ্ঞাপন

বৃহস্পতিবার রাত আটটার দিকে প্রসব ব্যথা উঠে রূপার| রেলওয়ে স্টেশন এলাকায় কিছু মানুষের কাছ থেকে চিকিৎসার জন্য টাকা জোগাড় করা হয়|

সুমা নামে একজন তাকে হাসপাতালে রেখে গেলেও ওই টাকায় দিয়ে যায়নি| হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ও নার্সরা এগিয়ে এসে তার দায়িত্ব নেন| প্রসবের পর নবজাতক শিশুর জন্য প্রয়োজনীয় কাপড়ও দেওয়া হয়|

ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. আজহার উদ্দিন বলেন, ‘প্রসূতি ওই মাকে চিকিৎসা সহায়তায় সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে| আমাদের সাধ্যমত চেষ্টা করে যাবো এ বিষয়ে| তবে শিশুটির বাবার পরিচয় নিয়ে এখন শঙ্কায় রূপা| মোঃ হাবিবুর রহমান। ২৩/৫/২০২৬

👁️ 24 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *