জামগ্রামে ‘মেসার্স কৃষি মিত্র’র উদ্বোধন : কৃষকের দোরগোড়ায় পৌঁছাবে আধুনিক কৃষি সেবা

Uncategorized কৃষক ও কৃষি গ্রাম বাংলার খবর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশেষ প্রতিবেদন রাজশাহী সারাদেশ

নিজস্ব প্রতিনিধি ,(রাজশাহী)  :  রাজশাহী’র বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার জামগ্রাম বাজারে কৃষকদের দোরগোড়ায় আধুনিক কৃষি সেবা ও সঠিক কীটনাশক পৌঁছে দেওয়ার প্রত্যয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘মেসার্স কৃষি মিত্র’।


বিজ্ঞাপন

আজ ২৪ মে (রবিবার) সন্ধ্যা ৭টায় জামগ্রাম হাইস্কুল মার্কেটে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন ব্যবসা প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।

কাঞ্চন মাহমুদের সার্বিক পরিকল্পনা ও আয়োজনে প্রতিষ্ঠানটি স্থানীয় কৃষকদের চাহিদামতো মানসম্মত কীটনাশক ও সুফল নিশ্চিত করতে কাজ করবে।


বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে দোকানটির শুভ উদ্বোধন করেন তাহেরপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আ. ন. ম. শামসুর রহমান মিন্টু।


বিজ্ঞাপন

উদ্বোধনকালে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, জামগ্রাম অঞ্চলের কৃষকদের দীর্ঘদিনের চাহিদা ছিল হাতের কাছে মানসম্মত কৃষি উপকরণ পাওয়া। ‘মেসার্স কৃষি মিত্র’ উদ্বোধনের ফলে স্থানীয় কৃষকদের আর দূর-দূরান্তে ছুটতে হবে না। সঠিক পরামর্শ ও গুণগত মানের কীটনাশক ব্যবহারের মাধ্যমে এলাকার কৃষি উৎপাদনে এটি অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:মহসিন আলী, সভাপতি, তাহেরপুর পৌর ৮ নং ওয়ার্ড বিএনপি। জাহাঙ্গীর আলম, আহ্বায়ক, তাহেরপুর পৌর স্বেচ্ছাসেবক দল। আজিম আল আমিন, সদস্য সচিব, তাহেরপুর পৌর কৃষক দল। লালন মাহমুদ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, জামগ্রাম বিএম কলেজ।

এছাড়াও অনুষ্ঠানে জামগ্রাম এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী এবং বিপুল সংখ্যক সাধারণ কৃষক উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ এবং ব্যবসার সাফল্য কামনা করে বিশেষ দোয়া করা হয়।

👁️ 25 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *