ঘাটাইলে নুসরাত হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন

সারাদেশ

ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাযিল মাদরাসার ছাত্রী নুসরাত জাহান রাফির হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে টাঙ্গাইলের ঘাটাইলে লোকের পাড়া ও এস ফাযিল মাদরাসার উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

শনিবার সকাল ১১ টায় ভুঞাপুর-ঘাটাইল সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন মাদরাসার পরিচালনা পরিষদের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আওরঙ্গজেব খান হিটলার, অধ্যক্ষ মো. বখতিয়ার খান, পরিচালনা কমিটির সদস্য মো. শহিদুল ইসলাম, মাদরাসার প্রভাষক মো. সুলতান মিয়া,লোকের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. ইমরান হোসেন প্রমূখ।

মানববন্ধনে বক্তারা নুসরাত হত্যার সাথে জরিত সকলকে দ্রুত গ্রেফতার ও ফাঁসির জোর দাবী জানান। এতে লোকের পাড়া ও এস ফাযিল মাদরাসা ও লোকেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী, পরিচালনা পর্ষদের সদস্য এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৫ শতাধিক লোক অংশ গ্রহন করেন।


বিজ্ঞাপন
👁️ 108 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *