ভোক্তা অধিদপ্তর কু‌মিল্লা জেলা কার্যাল‌য়ের বাজার তদার‌কি অ‌ভিযানে ২ টি প্রতিষ্ঠান কে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

Uncategorized আইন ও আদালত



নিজস্ব প্রতিনিধি ঃ সোমবার ৩০ জানুয়ারি,জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌রের মহাপ‌রিচালক এর নি‌র্দেশনায় কুমিল্লা জেলা কার্যাল‌য়ের উ‌দ্যো‌গে ঢাকা-চট্টগ্রাম হাইওয়ের কু‌মিল্লার অং‌শের বি‌ভিন্ন হাইও‌য়ে হো‌টে‌লে তদার‌কি অ‌ভিযান প‌রিচালনা করা হয়।

এ সময় নানা অ‌নিয়‌মের অ‌ভি‌যো‌গে পদুয়ার বাজার বিশ্ব‌রোড এলাকার হো‌টেল নূরজাহান‌কে ৮০ হাজার টাকা এবং ছন্দু হো‌টেল এন্ড রেস্টু‌রেন্ট‌কে ৪০ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

সহকারী পরিচালক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে প‌রিচা‌লিত এ অ‌ভিযা‌নে জেলা স‌্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর এ‌কে আজাদ, সদর দ‌ক্ষিণ স‌্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর মনজুরুল আলম ভূইয়া এবং জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা অফিসের সহকারী পরিচালক মোঃ আছাদুল ইসলা‌ম আজকের দেশ ডটকম কে জানান, জাতীয় ও জনস্বা‌র্থে এ কার্যক্রম অব‌্যাহত থাক‌বে এটা একটা চলমান প্রক্রিয়া।


বিজ্ঞাপন
👁️ 111 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *