সিআইসির সাবেক ডিজি আবদুর রকিবের বিরুদ্ধে ১,৮০০ কোটি টাকা সংগ্রহের অভিযোগ  :  শিল্পগোষ্ঠীর ফাইল আটকে ঘুষ দাবি, ৩২৪ কোটি টাকা আত্মসাৎ থেকে বিদেশে অর্থ পাচার—মন্ত্রিপরিষদ বিভাগের চিঠির পরও প্রশ্ন তদন্তে

নিজস্ব প্রতিবেদক : জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল—সিআইসির সাবেক মহাপরিচালক এবং বর্তমানে ঢাকা কর অঞ্চল-৮-এর কর কমিশনার মোহাম্মদ আবদুর রকিবকে ঘিরে উঠেছে একের পর এক গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। তাঁর বিরুদ্ধে কোটি কোটি টাকা ঘুষ গ্রহণ, ক্ষমতার অপব্যবহার, সরকারি রাজস্ব ক্ষতিসাধন, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ করা হয়েছে। […]

বিস্তারিত

অনুসন্ধানী সাংবাদিকতায় উৎসাহ দিতে বসুন্ধরা গ্রুপের যুগান্তকারী উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক  :   ​ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের ছয়টি সংবাদমাধ্যমের ১৭ জন সাংবাদিককে পুরষ্কৃত করেছে বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান এবং এবিজি (আনভীর বসুন্ধরা গ্রুপ) ‘র চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর এর পক্ষে বিজয়ী সাংবাদিকদের হাতে সার্টিফিকেট ও অর্থ তুলে দেন বসুন্ধরা গ্রুপের মিডিয়া এডভাইজার আব্দুল বারী এবং ডিএমডি ফাইন্যান্স ইমরুল হাসান। বসুন্ধরা […]

বিস্তারিত

ব্যবসায়ীদের স্বস্তি দিতে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ

নিজস্ব প্রতিবেদক  :  তিনি বললেন  ব্যাংকঋণের উচ্চ সুদহারের কারণে ব্যবসা পরিচালনায় উদ্যোক্তাদের যে আর্থিক চাপের মুখে পড়তে হচ্ছে, তা কমাতে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এ প্যাকেজের আওতায় স্বল্প সুদে অর্থায়নের সুযোগ তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। তিনি বলেন, বর্তমানে ব্যাংকঋণের সুদহার প্রায় ১২ […]

বিস্তারিত

ক্রেতা সেজে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করলো মাদকদ্রব্য অধিদপ্তর

  আরিফুজ্জামান চাকলাদার  :  ফরিদপুর জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২ হাজার ৮০ পিচ ইয়াবা সহ তিন মাদক কারবারিকে আটক করেছে। আটককৃতরা হলো আলফাডাঙ্গা পৌরসভা ৭ নং ওয়ার্ড কালিবাবু রোডের মৃত শাহাদাত হোসেন বালার ছেলে মাহাবুল ইসলাম (৪৩), কামারগ্রামের মৃত নিজাম খানের ছেলে লিমন খান (২৫), রুদ্রবানা গ্রামের ইদ্রিস শেখের ছেলে এনামুল (৩৭)। শনিবার (৩ […]

বিস্তারিত

জননিরাপত্তা নিশ্চিতে ও জনদুর্ভোগ কমাতে কার্যকর পদক্ষেপ জরুরি ——–রুহুল আমিন হাওলাদার

নিজস্ব প্রতিবেদক   : দেশের মানুষের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা এ বি এম রুহুল আমিন হাওলাদার। তিনি বলেন, সাধারণ মানুষ যেন নিরাপদে চলাফেরা ও স্বাভাবিক জীবনযাপন করতে পারে, সেটিই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। জনগণের প্রত্যাশা পূরণে […]

বিস্তারিত

জামিনে বেরিয়েই বেপরোয়া ? টিভি অফিসে হামলার পরিকল্পনার অভিযোগ কে এই সৈয়দ আল আমিন?

নিজস্ব প্রতিবেদক  :  মুভি বাংলা টেলিভিশন ও জাতীয় দৈনিক আলোর সময় অফিসে হামলার পরিকল্পনার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক লীগ নেতা সৈয়দ আল আমিনের বিরুদ্ধে। অভিযোগের পাশাপাশি তার বিরুদ্ধে পুরোনো মামলা, হামলা-সংঘর্ষ, সম্পদ দখল, জায়গা-জমি সংক্রান্ত বিরোধ ও ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগও সামনে এসেছে। ডিবির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১১ অক্টোবর রাতে মিরপুর থানা এলাকা থেকে সৈয়দ […]

বিস্তারিত

ওনাব সভাপতি মোস্তফা, সম্পাদক রনো, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ

নিজস্ব প্রতিবেদক  :  তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধিত অনলাইন গণমাধ্যম মালিকদের সংগঠন ‘অনলাইন নিউজপোর্টাল অ্যাসোসিয়েশন বাংলাদেশ’ (ওনাব)-এর সভাপতি নির্বাচিত হয়েছেন মোস্তফা কামাল মজুমদার। নতুন সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল হুদা রনো। আজ শনিবার (৩ অক্টোবর ২০২৬) সকালে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত ওনাবের দ্বিবার্ষিক সাধারণ সভায় সংগঠনের আগের অ্যাডহক কমিটি ভেঙে দিয়ে নতুন এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা […]

বিস্তারিত

!! গণপূর্তে ‘পদোন্নতি প্যাকেজ’ !! দেড় কোটি টাকার উৎকোচের অভিযোগ—৭৫ লাখ অগ্রিম  !!  টাকা ফেরত চেয়েও সাড়া নেই !!   ট্রাইব্যুনালের শোকজের মধ্যেই পদোন্নতির তৎপরতা; নথিতে সরোয়ার জাহান বিপ্লবের ভূমিকা  !!  ক্যাডার-নন-ক্যাডার বিরোধে ১৪ বছর ধরে অচলাবস্থা !!

নিজস্ব প্রতিবেদক  : গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তরের ই/এম বিভাগে তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদে পদোন্নতি ও চলতি দায়িত্ব দেওয়াকে ঘিরে এবার উঠেছে দেড় কোটি টাকার কথিত উৎকোচ বাণিজ্যের বিস্ফোরক অভিযোগ। অভিযোগের কেন্দ্রে রয়েছেন গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সংস্থাপন) মুহাম্মদ সারওয়ার জাহান বিপ্লব। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং গণপূর্ত অধিদপ্তরের পৃথক দুটি সূত্রের দাবি, সংশ্লিষ্ট পদোন্নতি প্রক্রিয়া এগিয়ে […]

বিস্তারিত

২ হাজারেরও বেশি গল্প ও দৃষ্টিভঙ্গি নিয়ে অপো ও বিইউপির অনন্য সৃজনশীল যাত্রা

নিজস্ব প্রতিবেদক  :  ২,০০০-এরও বেশি তরুণ অংশগ্রহণকারী স্ফূরণ ৬.০-এ মুহূর্তগুলো ধারণ করতে, নিজেদের দৃষ্টিভঙ্গি ভাগাভাগি করে নিতে ও সৃজনশীলতা প্রকাশ করতে একত্রিত হয়েছিলেন। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) গত ২৭-২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত দুইদিনব্যাপী এই আয়োজন ছিল ফটোগ্রাফি, ভিজ্যুয়াল স্টোরিটেলিং ও তারুণ্যের সৃজনশীলতার এক অনন্য উদযাপন। বিইউপি ফটোগ্রাফি সোসাইটির আয়োজনে ও অপো বাংলাদেশের স্পনসরশিপে স্ফূরণের ষষ্ঠ […]

বিস্তারিত

বসুন্ধরা স্পোর্টস সিটিতে গুলশান ক্লাব ও চট্টগ্রাম ক্লাবের ক্রীড়া উৎসব

ক্রীড়া প্রতিবেদক  :  বসুন্ধরা স্পোর্টস সিটিতে গুলশান ক্লাব ও চট্টগ্রাম ক্লাব ক্রীড়া উৎসব করেছে। দুই ক্লাবের সদস্য ও খেলোয়াড়দের অংশগ্রহণে আয়োজিত এ ক্রীড়া উৎসবে প্যাডেল টেনিস, ফুটবল, ক্রিকেট, টেবিল টেনিস, টেনিস, স্কোয়াশ ও ব্যাডমিন্টনসহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বসুন্ধরা স্পোর্টস সিটির প্যাডেল কোর্ট ও ফুটসাল কোর্টে একাধিক খেলা একই সময়ে অনুষ্ঠিত হয়। পুরো আয়োজনজুড়ে দুই […]

বিস্তারিত