রিমান্ডে জিজ্ঞাসাবাদকালে তারা  ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে পলন করেছে মাঠপর্যায়ের কর্মকর্তাদের দাবি 

নিজস্ব প্রতিবেদক  : বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর মারণাস্ত্র প্রয়োগের নির্দেশ ও হত্যা করার অভিযোগে দায়ের হওয়া বিভিন্ন মামলায় সাবেক মন্ত্রী-এমপি, পুলিশ কর্মকর্তা, রাজনৈতিক নেতাসহ অনেকেই একের পর এক গ্রেপ্তার হচ্ছেন। রিমান্ডে জিজ্ঞাসাবাদকালে পুলিশের মাঠপর্যায়ের কর্মকর্তারা বলছেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে তারা এসব করেছেন। আর ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, তারা মাঠপর্যায়ে এমন নির্দেশনা দিয়েছেন সরকারের শীর্ষপর্যায়ের নির্দেশে। […]

বিস্তারিত

গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যায় শেখ সেলিম সহ ১১৭ জনের নামে মামলা

মোঃ সাইফুর রশিদ চৌধুরী :  গোপালগঞ্জে আওয়ামীলীগের নেতা-কর্মীরা বিএনপির গাড়িবহরে হামলায় নিহত স্বেচ্ছাসেবকদল নেতা দিদার হত্যার ঘটনায় শেখ ফজলুল করিম সেলিম কে ১নম্বর আসামি করে ১শ ১৭ জনের নাম উল্লেখ ও ১হাজার ৫শ জন কে অজ্ঞাত করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১৭সেপ্টেম্বর) নিহত কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদারের স্ত্রী […]

বিস্তারিত

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে স্বরাষ্ট্র উপদেষ্টার মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক  ;  আজ মঙ্গলবার ১৭ সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে অধিদপ্তরের সেগুনবাগিচাস্থ প্রধান কার্যালয়ে মতবিনিময় সভা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো: জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের ইউনিফর্ম থাকলেও সফল অভিযান পরিচালনার স্বার্থে তাদেরকে অস্ত্র দেয়া প্রয়োজন বলে মনে করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো: জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)৤ […]

বিস্তারিত

সোনারগাঁওয়ে হাসিনা-রেহেনা-জয়-রোকেয়া প্রাচী ও সাংবাদিকসহ দুই মামলায় আসামী-৬১০ জন

সোনারগাঁও (নারায়ণঞ্জ) প্রতিনিধি :  নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুরে এক যুবককে গুলি করে পঙ্গু ও গুলি করে আহত করার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে দুইটি মামলা করা হয়েছে।গত সোমবার সকালে ও বিকেলে সোনারগাঁও থানায় এ মামলা দুটি রুজু করা হয়। মামলায় শেখ হাসিনা ছাড়াও ৩২০ জনের নাম উল্লেখ ও ২৯০ জনকে অজ্ঞাতনামা আসামী […]

বিস্তারিত

উপাচার্য নিয়োগ ফের আল্টিমেটাম চবির সাধারণ শিক্ষার্থীদের !

নিজস্ব প্রতিবেদক  : উপাচার্য সহ গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে আগামীকালকের মধ্যে কর্তাব্যক্তিদের নিয়োগ দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চালুর দাবিতে (চবি) মূল ফটক বন্ধ করে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। এসময় এক দিনের মধ্যে উপাচার্য নিয়োগ না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে আজ মঙ্গলবার  ১৭ সেপ্টেম্বর, সকাল ১০টায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টের মূল […]

বিস্তারিত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ পত্র ভাইরাল :  আওয়ামী লীগের দাবি অপরিপক্ব এডিটেড কোনো পদত্যাগপত্র 

নিজস্ব প্রতিবেদক  : ছাত্র-জনতার গণবিপ্লবের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনার পদত্যাগসংক্রান্ত একটি পত্র ভাইরাল হয়েছে। তবে, এই ‘পদত্যাগপত্র’-কে ভুয়া দাবি করেছে আওয়ামী লীগ। পাশাপাশি গণমাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রকাশ করায় সমালোচনা করেছে দলটি। গত সোমবার (১৬ সেপ্টেম্বর) আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে […]

বিস্তারিত

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদের মুক্তি দিয়েছে—–গোলাম মোহাম্মদ কাদের

নিজস্ব প্রতিবেদক  ; আজ সোমবার ১৬ সেপ্টেম্বর,  জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ২০১৪ সালের নির্বাচন জাতীয় পার্টি বর্জন করেছিলো। আমাদের নেতা হুসেইন মুহম্মদ এরশাদ বলেছিলেন, সবাই অংশ না নিলে আমরা নির্বাচনে যাবো না। চিকিৎসার নামে হুসেইন মুহম্মদ এরশাদকে আটক করা হয়েছিলো। আমি সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছিলাম। নির্বাচনের সময় আমি নিজে […]

বিস্তারিত

সাবেক কৃষি মন্ত্রী আব্দুস শহীদের দখলে থাকা মৌলভীবাজারের  কমলগঞ্জে লাউয়াছড়ার জায়গা উদ্ধার

ইকবাল হোসেন রিংকু (মৌলভীবাজার)  :  মৌলভীবাজারে কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে আওয়ামীলীগের প্রভাবশালী নেতা সাবেক কৃষি মন্ত্রী আব্দুস শহীদের দখলে থাকা প্রায় পাঁচ একরের বেশী জায়গা উদ্বার করেছে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। রোববার ১৫ সেপ্টেম্বরে সকাল ১০ টা থেকে সন্ধ্যা পর্যন্ত ১৩১ জন শ্রমিক নিয়ে লাউয়াছড়া জাতীয় উদ্যানের স্টুডেন্ট ডরমিটরির সামনে লাউয়াছড়ার জায়গা উদ্বারে অভিযান […]

বিস্তারিত

রাজধানীর যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান টেকনাফ থেকে গ্রেপ্তার

রাজধানীর  যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান।   টেকনাফ প্রতিনিধি :  রাজধানীর  যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যার মামলায় কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার বিকালে টেকনাফ থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. জসীম উদ্দিন চৌধুরী জানান। তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজারবাগ পুলিশ লাইনসের এসআই […]

বিস্তারিত

ঠাকুরগাঁওয়ে ছাত্রদল পরিচয়ে যুবলীগ কর্মীদের চাঁদা আদায় : আটক ৩ জন

মোঃ সাইফুল ইসলাম (ঠাকুরগাঁও) :  ঠাকুরগাঁওয়ে বিভিন্ন স্থানে ছাত্রদলের পরিচয় দিয়ে পিকনিকের চাঁদা তুলছিলেন যুবলীগের কর্মীরা। এ সময় ৩ যুবলীগের কর্মীকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকালে তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটক ৩ জন হলেন, শহরের জলেস্বরী তলা এলাকার মৃত কিতাব উদ্দিনেরর ছেলে নুর মোহাম্মদ (২৬), […]

বিস্তারিত