প্রায় এক সপ্তাহ পার হলেও মুক্তি মেলেনি অপহৃত ২০ জেলের

নইন আবু নাঈম তালুকদার (শরণখোলা)  : প্রায় এক সপ্তাহ পার হলেও মুক্তি মেলেনি বঙ্গোপসাগর থেকে দস্যু বাহিনীর হাতে অপহৃত ২০ জেলের। তাদের মুক্তিপণ হিসেবে মোবাইল ফোনের মাধ্যমে মহাজনদের কাছে সাড়ে তিন লাখ টাকা করে ৭০ লাখ টাকা দাবি করেছে দস্যুরা। তবে মুক্তিপণ কমবেশি নিয়ে জেলেদের মহাজন ও দস্যুদের মধ্যে দর কষাকষি চলছে বলে জানিয়েছে বনবিভাগ। […]

বিস্তারিত

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় চাঁদার টাকা না পেয়ে ৩ বিএনপি নেতার বিরুদ্ধে শামছুজ্জামান ভুট্রো, তার স্ত্রী ও কন্যাকে হাতুড়ি পেটার অভিযোগ 

ঝিনাইদহ প্রতিনিধি  : মহেশপুর উপজেলা–এর বাঁশবাড়ীয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামে চাঁদা দাবিকে কেন্দ্র করে এক ভয়াবহ হামলার অভিযোগ ঘিরে স্থানীয় রাজনীতিতে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী শামছুজ্জামান ভুট্রো অভিযোগ করেছেন, স্থানীয় বিএনপি নেতারা প্রথমে তার কাছে ১ লাখ টাকা এবং পরে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। দাবি পূরণ না করায় তার ওপর ও তার পরিবারে […]

বিস্তারিত

ধামইরহাটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে  র‍্যালি ও আলোচনা সভা  অনুষ্ঠিত 

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি  :  মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নওগাঁর ধামইরহাটে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে নানা কর্মসূচি পালন করা হয়েছে। দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। […]

বিস্তারিত

কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা তুলশী কান্তি রাউতের মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়

হাকিকুল ইসলাম খোকন  :  কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধা তুলসী কান্তি রাউত (৭১)সড়ক দুর্ঘটনায় পরলোকগমন করেছেন। গত বৃহস্পতিবার (১৯ফেব্রুয়ারি) রাতে বাড়ি ফেরার পথে ভোগপাড়া এলাকায় একটি দ্রুতগামী কাভার্ড ভ্যানের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত […]

বিস্তারিত

শার্শায় যশোর -১এর নবনির্বাচিত সংসদ সদস্য মাওঃ আজীজুর রহমান রহমানের গণসংবর্ধনা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, শার্শা, (যশোর)  :  যশোরের শার্শা উপজেলার নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) মাওলানা আজীজুর রহমানকে স্বাগত জানিয়ে গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে শার্শা উপজেলা জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ৯টা ৩০ মিনিটে শার্শা উপজেলার নাভারণ সাতক্ষীরা মোড়ে আয়োজিত এ অনুষ্ঠানে দলমত নির্বিশেষে শার্শা উপজেলার বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং নবনির্বাচিত এমপিকে বরণ করে […]

বিস্তারিত

যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে গাইবান্ধা জেলা প্রশাসন ও জেলা পুলিশ

মোঃ মিঠু মিয়া, (গাইবান্ধা)  : শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে গাইবান্ধা পৌরপার্ক কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার জনাব মোঃ জসিম উদ্দীন। জেলা পুলিশের পক্ষ থেকে তিনি শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বিউগলের করুণ সুরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করা হয়। উপস্থিত ছিলেন […]

বিস্তারিত

গোপালগঞ্জে একুশের প্রথম প্রহরে নবনির্বাচিত এমপি কে এম বাবরের শ্রদ্ধা নিবেদন: শহীদ মিনারে মানুষের ঢল

​মো সাইফুর রশিদ চৌধুরী  :  যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গোপালগঞ্জে পালিত হচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরেই গোপালগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সর্বস্তরের মানুষের ঢল নামে। ​রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহর শুরুর সাথে সাথেই শ্রদ্ধা নিবেদন পর্ব […]

বিস্তারিত

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে গভীর শ্রদ্ধা ও অঙ্গীকারের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের 

নিজস্ব প্রতিবেদক  : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে মাতৃভাষা বাংলাসহ বিশ্বের সকল ভাষাভাষী মানুষ ও জাতিগোষ্ঠীর প্রতি জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভাষার মর্যাদা, সংস্কৃতির স্বাতন্ত্র্য এবং জাতিগত পরিচয়ের অধিকার রক্ষার সংগ্রামে এই দিনটি এক অনন্য প্রেরণার উৎস হিসেবে পুনরায় স্মরণ করা হয়েছে গভীর শ্রদ্ধা ও আবেগের সঙ্গে। ১৯৫২ সালের ঐতিহাসিক […]

বিস্তারিত

প্রসঙ্গ : তারেক জিয়ার সরকারে ড. খলিলুর রহমান — সমালোচনা থেকে মন্ত্রিসভা, কেন এই নাটকীয় মোড় ?

আনিস আহমেদ, ম্যারিল্যান্ড, (ইউএসএ) ;  বাংলাদেশের রাজনীতিতে আবারও চমক। তারেক জিয়া নেতৃত্বাধীন সরকারের পররাষ্ট্র মন্ত্রীর আসনে ড. খলিলুর রহমানকে বসানো নিয়ে এখন রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোচনা। যাঁকে মাত্র কয়েক মাস আগেও বিএনপির উচ্চপর্যায়ের নেতাদের কেউ কেউ দ্বৈত নাগরিকত্ব ও দেশের প্রতি আস্থার প্রশ্ন তুলে প্রকাশ্যে সমালোচনা করেছিলেন, তাকেই আজ মন্ত্রিসভার সারিতে স্থান দিতে হলো—এই নাটকীয় […]

বিস্তারিত

!! মন্তব্য প্রতিবেদন !! চাঁদা নয়, এটা এক অনাচার  : সমাজের সোচ্চার প্রতিবাদ ! 

নিজস্ব প্রতিবেদক  :  সড়ক পরিবহন মন্ত্রীর বক্তব্যকে “সমঝোতা” বা “অলিখিত বিধি” বলে আখ্যা দেওয়া হলেও, বাস্তবতা হলো— এটি একটি সুপরিকল্পিত অবৈধ অর্থনীতি, যা আইন ও নৈতিকতার চোখে শুদ্ধ নয়। সমাজের বিবেক এখন এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। চাঁদা মানেই হলো জোরপূর্বক অর্থ আদায়। সেটা হোক শ্রমিক সংগঠনের নামে, মালিক সমিতির নামে, বা রাজনৈতিক ক্যাডারদের নামে— নাম […]

বিস্তারিত