পুরোনো-নতুন অভিযোগ  : মানবতার ফেরিওয়ালা সেজে কোটি টাকা বদলি বাণিজ্য ঢাকার ডিসি ফরিদা খানম বিরুদ্ধে

  আল আমিন সরদার  :  ঢাকার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানমকে ঘিরে তাঁর আগের কর্মস্থল চট্টগ্রামের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে ওঠা পুরোনো অভিযোগের পাশাপাশি ঢাকায় দায়িত্ব নেওয়ার পর ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) বদলি-পদায়ন ঘিরে নতুন করে নানা অভিযোগ ও প্রশ্ন উঠেছে। চট্টগ্রামে জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে তাঁর বিরুদ্ধে সরকারি খাসজমি […]

বিস্তারিত

তেল-গ্যাস-বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস উঠেছে : খেলাফত মজলিস

নিজস্ব প্রতিবেদক  :  খেলাফত মজলিস কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে নেতৃবৃন্দ জ্বালানী তেল, সিলিন্ডার গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য অস্বাভাবিক বৃদ্ধিতে ক্ষোভ জানিয়ে বলেন, সরকার জ্বালানি তেল, সিলিন্ডার গ্যাসের দাম বাড়িয়ে জনজীবনকে বিপর্যস্তকর পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে। ইতিমধ্যে বাস ভাড়া সহ দ্রব্যমূল্য আরেক দফা বৃদ্ধি পেয়েছে। মূল্যস্ফীতি আরেক দফা বেড়েছে। বিগত ৬ মাসে সরকার দফায় দফায় জ্বালানি তেল, […]

বিস্তারিত

নবীন পুলিশ কর্মকর্তাদের প্রতি আইজিপি —-সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করুন

নিজস্ব প্রতিবেদক   :  ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ  মোঃ আলী হোসেন ফকির বিপিএম সততা, আন্তরিকতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে আগামী দিনের টেকসই ও নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালনের জন্য নবীন পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি ০৮ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব ইন্টেগ্রিটিতে বিভিন্ন ইউনিটে পদায়িত ৪৩তম বিসিএস […]

বিস্তারিত

২০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণে জটিলতা, শর্ত শিথিল চান ব্যবসায়ীরা

বিশেষ প্রতিনিধি  : বন্ধ কলকারখানা পুনরায় চালু এবং ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থনৈতিক কর্মকাণ্ডে ফিরিয়ে আনতে ঘোষিত প্রণোদনা ঋণ পেতে নানা জটিলতার মুখে পড়ছেন উদ্যোক্তারা। ঋণ প্রাপ্তির শর্ত সহজ করার পাশাপাশি খেলাপিমুক্ত হওয়ার জন্য ২ শতাংশ নগদ অর্থ জমা দেওয়ার বিধান প্রত্যাহারের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। একই সঙ্গে ঋণের আবেদন দ্রুত নিষ্পত্তি এবং ব্যাংকগুলোর দীর্ঘসূত্রতা কমানোরও আহ্বান […]

বিস্তারিত

পরিকল্পিত নগরায়ণে বড় শহরের পর উপজেলা : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

বিশেষ প্রতিনিধি  : দেশের অপরিকল্পিত নগরায়ণ ও আবাসন ব্যবস্থাকে একটি সমন্বিত পরিকল্পনার আওতায় আনতে বড় শহর থেকে শুরু করে উপজেলা পর্যায় পর্যন্ত মাস্টারপ্ল্যান তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে ভবন নির্মাণে স্থাপত্য, কাঠামোগত ও বৈদ্যুতিক পরিকল্পনাকে সমন্বিত করে অনুমোদন এবং নির্মাণ শেষে অকুপেন্সি সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থাও শক্তিশালী করা হচ্ছে। এ কথা জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী […]

বিস্তারিত

স্ত্রীকে ঠিকাদারি কাজ দেওয়ার অভিযোগ ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মজিদের বিরুদ্ধে : দেড় বছরেও তদন্ত প্রতিবেদন নেই, ‘তদন্ত কমিটির বিষয়েই তদন্ত কমিটি’র দাবি

নিজস্ব প্রতিবেদক : ঢাকা ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও জরুরি পানি সরবরাহ প্রকল্পের পরিচালক মো. আব্দুল মজিদের বিরুদ্ধে নিজের আওতাধীন প্রকল্পে স্ত্রীকে ঠিকাদারি কাজ পাইয়ে দেওয়া, সরকারি চাকরিবিধি লঙ্ঘন, স্বার্থের দ্বন্দ্ব এবং ক্ষমতার প্রভাব খাটানোর গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগের পর তদন্ত কমিটি গঠনের দেড় বছর পেরিয়ে গেলেও সেই তদন্তের কোনো প্রতিবেদন জমা হয়নি। ফলে তদন্তের নামে […]

বিস্তারিত

১২ মাসের স্ক্রিন প্রোটেকশন, অপো রেনো১৫ এফ ফাইভজিতে এক বছরের ক্রিয়েটিভ প্রতিশ্রুতি

নিজস্ব প্রতিবেদক  :  বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো তাদের রেনো১৫ এফ ফাইভজি স্মার্টফোনের জন্য ১৩,৬০০ টাকা মূল্যের ১২ মাসের ফ্রি স্ক্রিন প্রোটেকশন অফার ঘোষণা করেছে। ফলে ব্যবহারকারীরা ছবি তোলা, কনটেন্ট তৈরি ও নিজেদের প্রকাশ করার ক্ষেত্রে আরও বেশি নিশ্চিন্ত অভিজ্ঞতা পাবেন। অফারটি সকল অপো ব্র্যান্ড স্টোরে পাওয়া যাচ্ছে, যা ক্রেতাদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করার পাশাপাশি, […]

বিস্তারিত

ফার্মাসিস্ট ও হেলথ টেকনোলজিস্টদের  দ্বিতীয় শ্রণি ও দশম গ্রেড বাস্তবায়নে অধ্যাপক ডোনারের আহ্বান

নিজস্ব প্রতিবেদক  :  বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার আগামী ৭২ ঘন্টার মধ্যে ফার্মাসিস্ট এবং হেলথ টেকনোলজিস্টদের দ্বিতীয় শ্রেনির মর্যাদা এবং দশম গ্রেড বাস্তবায়নের সিদ্ধান্ত কার্যকরের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর মহাখালী আই এইচ টি অডিটরিয়ামে বিশ্ব ফার্মাসিস্ট […]

বিস্তারিত

বিশ্ব বসতি দিবস ২০২৬ ও বসতি মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক  : সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ প্রতিপাদ্যে আয়োজিত বিশ্ব বসতি দিবস ২০২৬ ও বসতি মেলার তিন দিনব্যাপী কর্মসূচির সমাপনী অনুষ্ঠান আজ ০৭ অক্টোবর ২০২৬ খ্রি. বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব আহম্মদ সোহেল মনজুর, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন […]

বিস্তারিত

বিচ্ছিন্ন ঘটনা থেকে রাজনীতির নতুন বয়ান  : বিচ্ছিন্ন ঘটনা নাকি রাজনৈতিক বয়ান, প্রশ্নে জামায়াতের অবস্থান

বিশেষ প্রতিনিধি   :   বাংলাদেশের রাজনীতিতে এমন কিছু সময় আসে, যখন একটি ব্যক্তির বক্তব্য, আরেকজনের আচরণ কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্টও আর একক কোনো ঘটনা হিসেবে বিবেচিত হয় না। সময়, রাজনৈতিক প্রেক্ষাপট এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের অবস্থান বিবেচনায় এসব ঘটনা বৃহত্তর কোনো রাজনৈতিক বয়ানের অংশ হিসেবে আলোচনায় আসে। ২০২৪ সালের জুলাই-আগস্টের গণআন্দোলনের পর পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশ […]

বিস্তারিত