হামলা, চাঁদাবাজির অভিযোগ ও বদলে যাওয়া বক্তব্য: জিজ্ঞাসাবাদ জরুরি

বিশেষ প্রতিনিধি  : সালমান মুক্তাদিরকে ঘিরে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ এখন আর কেবল একটি স্টুডিওতে হামলা, ভাঙচুর কিংবা ব্যক্তিগত ক্ষয়ক্ষতির মধ্যে সীমাবদ্ধ নেই। তাঁর একের পর এক বক্তব্য, বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, পরে সেই অবস্থান থেকে সরে আসা এবং সর্বশেষ টকশোতে সরকারের প্রতি সরাসরি চ্যালেঞ্জ—সব মিলিয়ে ঘটনাটি নতুন মাত্রা পেয়েছে। ফলে হামলার নেপথ্যের প্রকৃত কারণ কী, তাঁর […]

বিস্তারিত

কার্গোতে ৩০ কোটি টাকার পণ্য খালাসের অভিযোগ  :  শুল্ক ফাঁকি, ভুয়া কাগজে পণ্য ছাড় ও ঘুষের অভিযোগে ঢাকা কাস্টম হাউসের উপকমিশনার আমিনুল ইসলাম

সিসিটিভি, গেট পাস, এয়ারওয়ে বিল ও বিল অব এন্ট্রি যাচাইয়ের দাবি—দৃষ্টি আকর্ষণ অর্থ মন্ত্রণালয় ও এনবিআরের শীর্ষ কর্তাদের নিজস্ব প্রতিবেদক  : রাষ্ট্রীয় রাজস্ব আদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ শাখার উপকমিশনার মো. আমিনুল ইসলামের বিরুদ্ধে শুল্ক ফাঁকি, ভুয়া ও অসঙ্গতিপূর্ণ কাগজপত্র ব্যবহার করে পণ্য খালাস, ঘুষ গ্রহণ, চোরাচালানে সহযোগিতা, ক্ষমতার অপব্যবহার, অবৈধ সম্পদ […]

বিস্তারিত

ইউনূস আমলে পদায়ন-পদোন্নতি নিয়ে অভিযোগ, সমাধান লটারিতে?

বিশেষ প্রতিনিধি  :  সরকারি কর্মকর্তাদের বদলি ও পদায়নকে ঘিরে দীর্ঘদিনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগের মধ্যে সাবরেজিস্ট্রারদের বদলিতে প্রথমবারের মতো লটারি পদ্ধতি চালুর সিদ্ধান্ত নিঃসন্দেহে একটি ব্যতিক্রমী উদ্যোগ। স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে নেওয়া এই পদক্ষেপ সফল হলে সরকারি প্রশাসনে বদলি বাণিজ্য বন্ধের ক্ষেত্রে এটি একটি দৃষ্টান্ত হয়ে উঠতে পারে। সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইন মন্ত্রণালয় জানিয়েছে, […]

বিস্তারিত

বসুন্ধরা আবাসিকে ফিলিং স্টেশন নেই, জ্বালানি নিতে কুড়িল-খিলক্ষেতে গাড়ি

বিশেষ প্রতিনিধি  : রাজধানীর পূর্বাঞ্চলে একের পর এক নতুন আবাসিক ও বাণিজ্যিক এলাকা গড়ে উঠলেও সেই অনুপাতে বাড়েনি জ্বালানি সরবরাহের অবকাঠামো। ফলে ৩০০ ফিট সড়ক ও পূর্বাচলসংলগ্ন আবাসিক এলাকার বাসিন্দাদের গাড়িতে জ্বালানি নিতে যেতে হচ্ছে কয়েক কিলোমিটার দূরের ফিলিং স্টেশনে। এতে শুধু অতিরিক্ত সময় ও অর্থই ব্যয় হচ্ছে না, জ্বালানি নিতে যাওয়া-আসার পথে তৈরি হচ্ছে […]

বিস্তারিত

নজরদারির বাইরে থাকা আকাশসীমা এখন কড়াকড়ির কব্জায় আকাশপথ থেকে আসছে শত শত কোটি টাকা 

নিজস্ব প্রতিবেদক   :  ঢাকায় বসানো হয়েছে নতুন রাডার। এখন থেকে বাংলাদেশের আকাশ সীমায় এলেই দিতে হবে রাজস্ব। প্রযুক্তিগত সীমাবদ্ধতা এবং পরোক্ষ নিয়ন্ত্রণের কারণে এতদিন এই ব্যবস্থা চালু ছিলনা। এসব সমস্যা কাটিয়ে দেশের আকাশসীমা এখন পুরোপুরি নিজেদের কব্জায়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত অত্যাধুনিক এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) টাওয়ার এবং পূর্ণাঙ্গ রাডার ব্যবস্থা চালুর পর পাল্টে […]

বিস্তারিত

২৩ কোটি ৬৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ  :  গণপূর্তের প্রকৌশলী শাহ-আলম ফারুকসহ ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা  !!  আগ্রাবাদে ২৪.৯৬ শতক সরকারি জমি দখল, জাল নথি ও বকেয়া ভাড়া আত্মসাতের অভিযোগ—গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের নজরদারি কোথায় ?

নিজস্ব প্রতিবেদক : সরকারি সম্পত্তি রক্ষার দায়িত্বে থাকা প্রতিষ্ঠান গণপূর্ত অধিদপ্তরের একজন প্রকৌশলীকে ঘিরে এবার উঠেছে ভয়াবহ দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ। চট্টগ্রামের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় সরকারি জমি অবৈধভাবে দখলে রাখা, বকেয়া ভাড়া পরিশোধ না করা, নথি জালিয়াতি এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সরকারের ২৩ কোটি ৬৮ লাখ ৩৯ হাজার ২৬৮ টাকা আত্মসাতের অভিযোগে গণপূর্তের প্রকৌশলী […]

বিস্তারিত

বিআইডব্লিউটিএর মেগা প্রকল্পে পাইলিং কেলেঙ্কারির অভিযোগ : ৫০০ মিমির বদলে ৩০০, ৪০.৫০ মিটারের স্থলে ২৩ মিটার! ১০ রডের জায়গায় ৭—নকশা বদলে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

  প্রকল্প পরিচালক (পিডি) আবুল কালাম আজাদ মোল্লা।   নিজস্ব প্রতিবেদক  : বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) একটি মেগা প্রকল্পের পাইলিং কাজে গুরুতর অনিয়ম, অনুমোদিত নকশার ব্যত্যয়, স্পেসিফিকেশন পরিবর্তন এবং সরকারি অর্থ অপচয়ের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রে রয়েছেন প্রকল্প পরিচালক (পিডি) আবুল কালাম আজাদ মোল্লা এবং মূল ঠিকাদার আরশাদ পারভেজ। অভিযোগ রয়েছে, প্রকল্পের অনুমোদিত […]

বিস্তারিত

ঢাকার আবাসন সংকট সমাধানে সবুজ নির্মাণের বিকল্প নেই

বিশেষ প্রতিনিধি  : ঢাকায় একটি বাসা পাওয়া এখন শুধু মাথা গোঁজার জায়গা খোঁজার বিষয় নয়; এর সঙ্গে জড়িয়ে আছে জীবনযাত্রার ব্যয়, কর্মস্থলে যাতায়াত, বিদ্যুৎ-পানির খরচ, পরিবেশ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য নগর রেখে যাওয়ার প্রশ্ন। কম দামে একটি ফ্ল্যাট কিনলেই আবাসন সাশ্রয়ী হয়ে যায় না। সেই ভবনে বসবাস করতে গিয়ে যদি বিদ্যুৎ বিল বেড়ে […]

বিস্তারিত

তারকাদের ফ্ল্যাশমব, ফ্যাশন শোতে বসুন্ধরা সিটিতে উৎসবের আমেজ

স্টাফ রিপোর্টার:    ২২ বছরের পথচলা পূর্ণ করেছে দেশের অন্যতম জনপ্রিয় শপিং ও লাইফস্টাইল গন্তব্য বসুন্ধরা সিটি শপিং মল। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনভর নানা আয়োজন, ফ্যাশন শো, তারকাদের অংশগ্রহণে ফ্ল্যাশমব এবং সাংস্কৃতিক পরিবেশনায় মুখর ছিল শপিং মলের লেভেল-১ অ্যাট্রিয়াম। দর্শনার্থীদের অংশগ্রহণে পুরো আয়োজন পায় উৎসবের আমেজ। গতকাল দুপুর ২টায় বসুন্ধরা সিটি শপিং মলের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা […]

বিস্তারিত

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগ, চার দফা তদন্তের পরও ব্যবস্থা না নেওয়ায় প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক   : নিজেকে ক্যান্সার চিকিৎসক ও গবেষক হিসেবে পরিচয় দিয়ে চিকিৎসা কার্যক্রম পরিচালনার অভিযোগ উঠেছে হোমিওপ্যাথিক চিকিৎসক ডা. সাইফুল আলম সরওয়ার ওরফে ডা. এস. এম. সরওয়ারের বিরুদ্ধে। এ বিষয়ে বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে। কাউন্সিলের রেজিস্ট্রার ডা. মোঃ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত ২৪ […]

বিস্তারিত