!! ফলোআাপ !! সংসদে ‘সাউন্ড কেলেঙ্কারি’—কোটি টাকার প্রকল্পে ভয়াবহ বিভ্রাট, আড়ালে বড় লুটপাটের ইঙ্গিত !

নিজস্ব প্রতিবেদক  :  জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের প্রথম দিনেই ঘটে যাওয়া সাউন্ড সিস্টেম বিপর্যয় এখন শুধু যান্ত্রিক ত্রুটি নয়—এটি রূপ নিয়েছে এক সম্ভাব্য ‘বড়সড় আর্থিক কেলেঙ্কারি’র ইস্যুতে। গত বৃহস্পতিবার ১২ মার্চ অধিবেশন চলাকালে মাইক্রোফোন বিকল হয়ে পড়লে নবনির্বাচিত স্পিকার হাফিজ উদ্দিন আহমেদকে হ্যান্ডমাইক ব্যবহার করতে বাধ্য হতে হয়—যা দেশের সংসদীয় ইতিহাসে এক বিব্রতকর ঘটনা হিসেবে […]

বিস্তারিত

গোপালগঞ্জের কোটালীপাড়ায় হাসপাতালে ঢুকে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় ৬ জন গ্রেপ্তার

মোঃ সাইফুর রশিদ চৌধুরী  :  গোপালগঞ্জের কোটালীপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হাসপাতালে ঢুকে চিকিৎসা নিতে আসা রাসেল বিশ্বাস (২৬) নামের এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।রবিবার (২৯ মার্চ) দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে উপজেলার বর্ষাপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জেরে […]

বিস্তারিত

গোপালগঞ্জের শীর্ষ সন্ত্রাসী চাঁদাবাজ রাসেলের ৫ বছরের কারাদন্ড :স্বস্তি এলাকাবাসীর

মোঃ সাইফুর রশিদ চৌধুরী   :  গোপালগঞ্জ কাশিয়ানির শীর্ষ সন্ত্রাসী  ও চাঁদাবাজ মেহেদী হাসান রাসেলের ৫ বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা৷ অনাদায়ে আরও ৪ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ গোপালগঞ্জের যুগ্ম জেলা জজ ও সহকারী দায়রা জজ ২য় আদালতে জিআর ৩৪৬/২৩  মামলার এই রায় ঘোষনা করেন যুগ্ম জেলা ও দায়রা জজ ইয়াসিন আরাফাত ।  […]

বিস্তারিত

রাজধানীর বনানীতে প্রকাশ্যে আ.লীগ নেতা শহর আলী: জামায়াতের সাথে ‘গোপন বৈঠকের’ অভিযোগ, আতঙ্কে বিএনপি কর্মীরা

নিজস্ব প্রতিবেদক   :  ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী পরিবর্তিত পরিস্থিতিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের চিহ্নিত নেতারা যখন আত্মগোপনে, তখন বনানী এলাকায় অনেকটা প্রকাশ্যে দাপিয়ে বেড়াচ্ছেন ২০নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ শহর আলী। অভিযোগ উঠেছে, জনসমক্ষে এলেও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে তিনি এখনও ‘অধরা’। এমনকি বর্তমান পরিস্থিতিতে নিজের পিঠ বাঁচাতে এবং রাজনৈতিক অস্থিরতা তৈরির […]

বিস্তারিত

১৫০০ লিটার পেট্রোল মজুদ করায় গোপালগঞ্জে গঙ্গা মটরসকে জরিমানা ও তেল বিক্রির নির্দেশ

​মোঃ সাইফুর রশিদ চৌধুরী  :  গোপালগঞ্জের পাচুড়িয়ায় ১৫০০ লিটার পেট্রোল অবৈধভাবে মজুদ করার অপরাধে ‘গঙ্গা মটরস’ নামক একটি প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ ২৮ মার্চ শনিবার দুপুর ১২:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারদিন খান প্রিন্স। […]

বিস্তারিত

দিনাজপুরের  বীরগঞ্জে গভীর রাতে জুয়ার আসরে অভিযান: ৫ জন গ্রেফতার, পলাতক ৪

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ, (দিনাজপুর)  :  দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় গভীর রাতে পুলিশের বিশেষ অভিযানে জুয়ার আসর ভেঙে দিয়ে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ৪ জন পালিয়ে যায়। পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) রাত ১১টা ৫৫ মিনিটে বীরগঞ্জ থানার এসআই (নি:) রায়হান নবীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের […]

বিস্তারিত

মাগুরায় এজাহারভুক্ত আসামীকে গ্রেফতার করছে না শ্রীপুর থানার পুলিশ !

মাগুরা প্রতিনিধি  :  মাগুরা জেলার শ্রীপুর থানার ওসি ও একজন এসআই এর বিরুদ্ধে এজাহারভুক্ত আসামীকে গ্রেফতার না করার অভিযোগ উঠেছে। একজন সাময়িক বরখাস্ত থাকা অতিরিক্ত ডিআইজির নির্দেশে এই আসামীকে গ্রেফতার করা হচ্ছে না বলে অভিযোগ করেছেন মামলার বাদী। এ বিষয়ে তিনি স্বরাষ্ট্র মন্ত্রী, স্বরাষ্ট্র সচিব,পুলিশের আইজিপি,ডিআইজি ও মাগুরা পুলিশ সুপারের পদক্ষেপ কামনা করেছেন। মামলার বাদী […]

বিস্তারিত

আখাউড়ায় ৯৫৩ পিস ভারতীয় শাড়ি জব্দ

মো: হাবিবুর রহমান,  (ব্রাহ্মণবাড়িয়া)  :  ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিজিবির অভিযানে ৯৫৩ পিস ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবি। শুক্রবার ভোরে উপজেলার বাউতলা সীমান্ত থেকে এসব শাড়ি উদ্ধার করা হয়। বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এস এম শরিফুল ইসলাম জানান, ভোর চারটা ১০ মিনিটে সীমান্ত পিলার ২০২৫/৫-এস শূন্য লাইন হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাউতলা নামক স্থানে […]

বিস্তারিত

শরণখোলায় কিশোরী রিয়া মনি হত্যা মামলায় গ্রেপ্তার-৩

নইন আবু নাঈম,  (শরণখোলা)  :  বাগেরহাটের শরণখোলায় চাঞ্চল্যকর কিশোরী ফাতেমা আক্তার ওরফে রিয়া মনি (১৫) হত্যার ঘটনায় মামলা দায়েরের পর তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। কিশোরীর বাবা আজিম শেখ বাদী হয়ে অজ্ঞাতনামা ৫-৬ জনকে আসামী করে ২৫ মার্চ শরণখোলা থানায় হত্যা মামলাটি দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা শরণখোলা থানা পুলিশের এসআই (সেকেন্ড অফিসার) বিপ্লব কুমার […]

বিস্তারিত

আখাউড়ায় এতিম পরিবারের জমি দখলের অভিযোগ, এমপি মুশফিকুর রহমান ও প্রশাসনের হস্তক্ষেপ চায় এলাকাবাসী

মো: হাবিবুর রহমান,  (ব্রাহ্মণবাড়িয়া)  :  ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়ন এর জাঙ্গাল এলাকায় এক এতিম পরিবারের জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মোছাঃ শায়েরা খাতুন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, জাঙ্গাল গ্রামের বাসিন্দা মোছাঃ শায়েরা খাতুনের স্বামী মোঃ হাসেম মীর এর মালিকানাধীন জমি তার মৃত্যুর পর থেকে তার […]

বিস্তারিত