চট্টগ্রামে ইপসা’র সেক্টর নির্দিষ্ট আগাম সতর্কবার্তা উন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত

মোহাম্মদ মাসুদ (চট্টগ্রাম)  : চট্টগ্রামে ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন- ইপসা ‘র উদ্যোগে সেভ দ্য চিলড্রেন সার্বিক সহায়তায় সহযোগিতায় ,রাইমস ‘র কারিগরি সহায়তায় জিএফএফও ‘র আর্থিক সহায়তায় বাস্তবায়িত “এ্যান্টিসিপেটরি এ্যাকশন” প্রকল্পের মাধ্যমে “ভূমিধ্বসের জন্য সেক্টর-নির্দিষ্ট পূর্ব সতর্কীকরণ বার্তা উন্নয়ন ” বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। ২২ অক্টোবর, (বুধবার) নগরীর ওয়েল পার্ক হোটেলের কনফারেন্স কক্ষে সকাল […]

বিস্তারিত

গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে  জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত 

মোঃ সাইফুর রশিদ চৌধুরী  : “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি—কমবে জীবন ও সম্পদের ক্ষতি” প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে নানা আয়োজনে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস–২০২৫। বুধবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)-এর যৌথ উদ্যোগে এবং জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় কর্মসূচির সূচনা হয়। জেলা প্রশাসক […]

বিস্তারিত

এক বছর আগেই দুর্নীতির মুখোশ খুলেছিল “আমাদের মাতৃভূমি”, আজ সেই কায়কোবাদের পদোন্নতি — হুমকির মুখে সাংবাদিক সমাজ 

নিজস্ব প্রতিবেদক  :  গণপূর্ত অধিদপ্তরের বহুল আলোচিত ও বিতর্কিত কর্মকর্তা মো. কায়কোবাদ, পিতা ইউনুস আলী সরকার—২১ অক্টোবর ২০২৫ তারিখে অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল) পদে চলতি দায়িত্ব পেয়েছেন। কিন্তু এই পদোন্নতির পর আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তিনি। কারণ, মাত্র এক বছর আগেই—২০২৪ সালের ১০ জুলাই তারিখে “দৈনিক আমাদের মাতৃভূমি” পত্রিকায় প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে এই […]

বিস্তারিত

গোপালগঞ্জের কোটালীপাড়ায় সাংবাদিক মিজানুর রহমান বুলু গ্রেফতার

মোঃ সাইফুর রশিদ চৌধুরী :  গোপালগঞ্জের কোটালীপাড়ায় দৈনিক কালের কণ্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি ও এনটিভির অনলাইন বিভাগের প্রতিনিধি মিজানুর রহমান বুলুকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২০ অক্টোবর) রাত ৯টার দিকে কোটালীপাড়া থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে তাকে গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ […]

বিস্তারিত

টেন্ডার কারসাজি, ঘুষ ও যোগসাজশের গন্ধ : গণপূর্ত অধিদপ্তরে দুদকের হঠাৎ অভিযান — ফাঁস হলো টেন্ডার প্রক্রিয়ার গোপন তথ্য

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতি দমন কমিশন (দুদক) আবারও কাঁপিয়ে দিয়েছে সরকারি অফিসপাড়া! মঙ্গলবার সকালে রাজধানীর গণপূর্ত অধিদপ্তরে হঠাৎ অভিযান চালিয়ে টেন্ডার প্রক্রিয়ায় ভয়াবহ অনিয়মের প্রমাণ পায় দুদক। অভিযোগ— অধিদপ্তরের কয়েকজন প্রভাবশালী কর্মকর্তা দরপত্র দাতাদের সঙ্গে যোগসাজশে প্রাক্কলন ফাঁস করে কোটি টাকার প্রকল্পে অনিয়মের জাল বিস্তার করেছেন। দুদক প্রধান কার্যালয়ের এনফোর্সমেন্ট ইউনিটের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে […]

বিস্তারিত

রমজানকাঠি কলেজের অধ্যক্ষ ও সাবেক সভাপতি কুদ্দুস খানের স্বেচ্ছাচারিতা অনিয়ম ও দুর্নীতির বিচারের দাবিতে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিনিধি (ঝালকাঠি) :  ঝালকাঠি সদর উপজেলার গাভারামচন্দ্রপুর ইউনিয়নের রমজানকাঠি কারিগরি ও কৃষি কলেজের অধ্যক্ষ পীযূষ কান্তি মন্ডল ও সাবেক সভাপতি কুদ্দুস খানের স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও দুর্নীতির বিচারের দাবিতে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার ২১ অক্টোবর,  বেলা ১১টায় কলেজ ক্যাম্পাসে কয়েকশত লোকের উপস্থিতিতে ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বিভিন্ন শ্রেণী […]

বিস্তারিত

কায়কোবাদ অতিরিক্ত প্রধান প্রকৌশলী হতে না হতেই  গণপূর্তের কারখানা বিভাগে পোস্টিং নিতে তামজিদের দৌড়ঝাঁপ 

গণপূর্তের ই/এম বিভাগ-৫ এর নির্বাহী প্রকৌশলী তামজিদ হোসেন। নিজস্ব প্রতিবেদক :  গণপূর্ত অধিদপ্তরের ই/এম বিভাগ-৫ এর নির্বাহী প্রকৌশলী তামজিদ হোসেন ই/এম কারখানা বিভাগে পোস্টিং নেয়ার জন্য দৌড়ঝাঁপ শুরু করেছেন বলে জানা গেছে। একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে তার বস গণপূর্ত অধিদপ্তরের প্রভাবশালী তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ পদোন্নতি পেয়ে অতিরিক্ত প্রধান প্রকৌশলী হয়েছেন।  তিনি গণপূর্ত অধিদপ্তরের বর্তমান […]

বিস্তারিত

গোপালগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদকের দলীয় পদ স্থগিত

মোঃ সাইফুর রশিদ চৌধুরী  :  গোপালগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান পলাশের দলীয় পদ স্থগিত করা হয়েছে। সোমবার (২০ অক্টোবর ২০২৫) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, “নৈতিক স্খলনের অভিযোগে গোপালগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান পলাশ-এর প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের […]

বিস্তারিত

চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়

কে এম শাহীন রেজা, (কুষ্টিয়া)  :  কুষ্টিয়ার ছেলে চুয়াডাঙ্গা জেলার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেনের বিরুদ্ধে কমিশনের মাধ্যমে ঠিকাদারদের কাজ পাইয়ে দিয়ে সুবিধা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তিনি চাকুরিজীবনে নানা অনিয়মে জড়িয়ে নামে বেনামে বিপুল অবৈধ সম্পদের মালিক হয়েছেন বলেও জানা গেছে। ডিপ্লোমা প্রকৌশলী হিসেবে চাকুরি জীবন শুরু করেন। বিগত সরকারের সময় কুষ্টিয়া […]

বিস্তারিত

পাহাড়ী জনপদে শিক্ষা বিস্তারে বিজিবির মহতী উদ্যোগ  : রাঙামাটির দুর্গম প্রংজাং পাড়ায় স্কুলে বেঞ্চ, চেয়ার ও টেবিল প্রদান

নিজস্ব প্রতিনিধি (রাঙামাটি) : *’বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’ বিজিবি মহাপরিচালকের এই নির্দেশনা বাস্তবায়নে বিজিবির মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম প্রংজাং পাড়ার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে একটি স্কুলে চেয়ার, টেবিল ও বেঞ্চ প্রদান করা হয়েছে। গতকাল  সোমবার  ২০ অক্টোবর,  বিজিবি’র রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি)-এর […]

বিস্তারিত