এশিয়ান গেমসের উদ্বোধনে যোগ দিতে জাপান গেলেন সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক  :  আজ বুধবার ১৬ সেপ্টেম্বর, ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে চার দিনের সরকারি সফরে জাপান গেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে তিনি জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন। সফরকালে সেনাবাহিনী প্রধান এশিয়ান গেমসের বিভিন্ন ক্রীড়া ইভেন্টে উপস্থিত […]

বিস্তারিত

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পাশে ডা. জুবাইদা রহমান বিমান বাহিনীর ‘ব্লু স্কাই’ স্কুলে শিক্ষা ও থেরাপি কার্যক্রম পরিদর্শন, বাফওয়ার উদ্যোগের প্রশংসা

বিশেষ প্রতিবেদক  : বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, চিকিৎসা ও পুনর্বাসনে বাংলাদেশ বিমান বাহিনীর উদ্যোগে পরিচালিত বিশেষায়িত স্কুল ‘ব্লু স্কাই’ পরিদর্শন করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা সেনানিবাসে অবস্থিত ‘ব্লু স্কাই’ স্কুলে গিয়ে তিনি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা কার্যক্রম, বিভিন্ন ধরনের থেরাপি এবং কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। […]

বিস্তারিত

২৮৮ ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনসহ সাত দফা দাবি, সংবাদ সম্মেলন করলো  মোহাম্মদপুর ডি-টাইপ কলোনির বাসিন্দারা

নিজস্ব প্রতিবেদক৷ :  মোহাম্মদপুর হাউজিং এস্টেটের ‘ডি’ টাইপ কলোনির ২৮৮টি ক্ষতিগ্রস্ত পরিবারের ন্যায্য পুনর্বাসন, আদালতের রায় বাস্তবায়ন এবং বরাদ্দ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতসহ সাত দফা দাবি জানিয়েছে মোহাম্মদপুর হাউজিং এস্টেট ‘ডি’ টাইপ কলোনী কল্যাণ সমিতি। বুধবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন সংগঠনটির নেতারা। সংবাদ সম্মেলনে […]

বিস্তারিত

বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের

নুরনবী সোহেল  :  বীমা খাতের সংস্কার, গ্রাহকের স্বার্থ সংরক্ষণ এবং দীর্ঘদিনের অপরিশোধিত বীমা দাবি পরিশোধের মাধ্যমে গ্রাহকদের আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ ভূমিকার প্রশংসা করেছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন। সোমবার ১৪/০৯/২০২৬ আইডিআরএ কার্যালয়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর পরিদর্শন এবং দীর্ঘদিনের অপরিশোধিত বীমা দাবি পরিশোধের […]

বিস্তারিত

রাজধানীর আভিজাত্যের ভেন্যু আইসিসিবি  :  সেপ্টেম্বর শুরু হবে এশিয়ান ট্যুরিজমের আন্তর্জাতিক আসর

নিজস্ব প্রতিবেদক  :  দেশ-বিদেশ ভ্রমণের নানা আয়োজন, পর্যটন পণ্য ও সেবার প্রদর্শনী এবং পর্যটন বিনিয়োগের নতুন সম্ভাবনা নিয়ে রাজধানীর বুকে শুরু হতে যাচ্ছে ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার (এটিএফ)। আগামী ১৭ সেপ্টেম্বর থেকে তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক পর্যটন মেলা বসবে রাজধানীর ৩০০ ফুট সড়ক সংলগ্ন সুবিশাল ও নান্দনিক ভেন্যু ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি)। আধুনিক স্থাপত্য, […]

বিস্তারিত

কায়কোবাদকে ঘিরে গুরুতর অভিযোগ : প্রতিবেদন প্রকাশের পরও নীরব গণপূর্ত মন্ত্রণালয় !

# কমিশন বাণিজ্য # ঠিকাদার সিন্ডিকেট # বদলি-পদায়নে প্রভাব # কথিত বিপুল সম্পদের অভিযোগ # তদন্ত কমিটি গঠন হয়নি # জবাব নেই মন্ত্রী-প্রতিমন্ত্রী-সচিবের # নিজস্ব প্রতিবেদক :  গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (চট্টগ্রাম জোন) মো. কায়কোবাদের বিরুদ্ধে কমিশন বাণিজ্য, ঠিকাদার সিন্ডিকেটের সঙ্গে ঘনিষ্ঠতা, বদলি-পদায়নে প্রভাব বিস্তার, প্রকল্পের বিল নিয়ে অনিয়ম […]

বিস্তারিত

১১ হাজার কোটি টাকা পাচার  : তিন মন্ত্রণালয়ের বাজেট ও আসিফ মাহমুদের সিন্ডিকেট

বিশেষ প্রতিবেদক   :  বৈষম্য ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। তবে সেই সরকারের অন্যতম প্রভাবশালী মুখ ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়ার বিরুদ্ধে উঠেছে রাষ্ট্রীয় তহবিল থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ ও বিদেশে পাচারের গুরুতর অভিযোগ। অন্তর্বর্তীকালীন সরকারের দেড় বছরের মেয়াদে তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা […]

বিস্তারিত

বিপিসির ৭৮ শতাংশ জ্বালানি কার্যাদেশ ঘিরে প্রশ্ন  : জ্বালানি আমদানিতে প্রতিযোগিতা কমছে, সুবিধা পাচ্ছে পুরোনো বলয় ?

বিশেষ প্রতিনিধি  : সরকার বদলেছে, বদলেছে জ্বালানি খাতের নীতিনির্ধারণের কাঠামোও। কিন্তু বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) জ্বালানি আমদানিতে দীর্ঘদিনের একটি ব্যবসায়ী বলয়ের প্রভাব এখনো রয়ে গেছে—এমন অভিযোগ উঠেছে। বিপিসির দরপত্র, কার্যাদেশ ও সংশ্লিষ্ট নথি বিশ্লেষণে দেখা যায়, তালিকাভুক্ত কয়েকটি আন্তর্জাতিক সরবরাহকারীর স্থানীয় প্রতিনিধিত্ব একই ব্যবসায়ী গোষ্ঠীর সঙ্গে যুক্ত। এর মধ্যে ২০২৫-২৬ অর্থবছরে বিপিসির পরিশোধিত জ্বালানি আমদানির […]

বিস্তারিত

দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর সরকারি খাদ্যশস্যের মজুত বেড়েছে

নিজস্ব প্রতিবেদক  :  চলতি বছরের ১০ ফেব্রুয়ারি দেশের সরকারি খাদ্যশস্যের মজুত ছিল ২২ লাখ ১০ হাজার ৬৭০ মেট্রিক টন। গত ৯ সেপ্টেম্বরে তা বেড়ে দাঁড়িয়েছে ২৩ লাখ ৫৯ হাজার ১৫৪ মেট্রিক টনে। অর্থাৎ এ সময়ে সরকারি খাদ্যশস্যের মজুত বেড়েছে ১ লাখ ৪৮ হাজার ৪৮৪ মেট্রিক টন। শুধু মজুত নয়, আগে দেশে খাদ্য মজুতের ধারণ ক্ষমতা […]

বিস্তারিত

লিডস করপোরেশনের ১,৫০০ কোটি টাকার ব্যবসা ঘিরে প্রশ্ন : রাজনৈতিক যোগাযোগ, ব্যাংকঋণ, মালিকানা বিরোধ ও রাষ্ট্রীয় ব্যাংকের প্রযুক্তি নিরাপত্তা নিয়ে উদ্বেগ !

নিজস্ব প্রতিবেদক :  ‘ডিজিটাল বাংলাদেশ’ বাস্তবায়নের নামে গত দেড় দশকে সরকারি ও আর্থিক খাতের বিভিন্ন প্রকল্প থেকে প্রায় ১,৫০০ কোটি টাকার ব্যবসা পেয়েছে ১৯৯২ সালে প্রতিষ্ঠিত প্রযুক্তি প্রতিষ্ঠান লিডস করপোরেশন লিমিটেড—এমন তথ্য ও দাবি ঘিরে এখন নতুন করে প্রশ্ন উঠেছে প্রতিষ্ঠানটির ব্যবসায়িক উত্থান, মালিকানা, রাজনৈতিক যোগাযোগ, আর্থিক ব্যবস্থাপনা এবং রাষ্ট্রীয় ব্যাংকের গুরুত্বপূর্ণ প্রযুক্তি অবকাঠামোর নিরাপত্তা […]

বিস্তারিত