সুন্দরবনে পর্যটককে নির্যাতন সহ মিথ্যা মামলায় ফাঁসানো এসিএফ মাহবুব হাসানের বিরুদ্ধে চার্জশিট

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : পূর্ব সুন্দরবন শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) শেখ মাহবুব হাসান সহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেছে পুলিশ। ক্ষমতার অপব্যবহার করে এক পর্যটককে শারীরিকভাবে নির্যাতন এবং মিথ্যা অভিযোগ মামলা দায়েরের অপরাধে দীর্ঘ দুই বছর তদন্তের পর এই অভিযোগপত্র দাখিল করা হয়েছে। গত ১৬ মে বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর […]

বিস্তারিত

সুন্দরবনে বন রক্ষীদের হাতে ৪ হরিণ শিকারী আটক

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি  :  পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কেল্লারচরে হরিণ শিকারের ফাঁদসহ চার শিকারিকে আটক করেছে বনরক্ষীরা। জব্দ করা হয়েছে শিকারিদের একটি ট্রলার। আটক শিকারিদের বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে। বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের স্মার্ট টহল টিমের বনরক্ষীরা সুন্দরবনে নিয়মিত টহলের সময় বুধবার (১০ […]

বিস্তারিত

সুন্দরবনে বনদস্যুর হাতে তিন দিন জিম্মি থাকার পর বনরক্ষী সহ ৩ জনকে ছেড়ে দেয় দস্যুরা

নইন আবু নাঈম (শরণখোলা)  :  পূর্ব সুন্দরবনে তিন দিন দস্যুদের আস্তানায় জিম্মি থাকার পর বন বিভাগের বেতার চালকসহ ৩ জনেকে ছেড়ে দিয়েছে দসুরা। গত মঙ্গলবার (৯ জুন) বিকেলে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী সুন্দরবনের কালামিয়া এলাকা থেকে দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির বনরক্ষী (বেতার চালক) ফরিদুলসহ ৩ জনকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় বন বিভাগ শরণখোলা থানায় […]

বিস্তারিত

সম্ভাবনার দ্বার শরণখোলা রিভারভিউ পার্ক

নইন আবু নাঈম (শরণখোলা)   :  বাগেরহাটের শরণখোলা উপজেলায় পর্যটনের নতুন সম্ভাবনা হিসেবে আলোচনায় এসেছে শরণখোলা রিভারভিউ পার্ক। বড়ইতলা বলেশ্বর নদীর মনোরম তীর ঘেঁষে গড়ে ওঠা এ পার্কটি স্থানীয় বাসিন্দা, দর্শনার্থী ও ভ্রমণপ্রেমীদের কাছে ধীরে ধীরে আকর্ষণীয় গন্তব্যে পরিণত হচ্ছে। প্রাকৃতিক সৌন্দর্য, নদীর অপরূপ দৃশ্য এবং খোলামেলা পরিবেশের কারণে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে মানুষ এখানে ঘুরতে […]

বিস্তারিত

শরণখোলায় উদ্বোধন করা হয়েছে প্রধানমন্ত্রীর ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচী

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি  :  প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সারা দেশে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শরণখোলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার (১৩ জুন) দুপুর ১২টায় শরণখোলা উপজেলা পরিষদ ক্যাম্পাসের শিশু পার্কে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব)ও সরকারি কমিশনার ভূমি অর্থিতা হাওলাদার। এ সময় […]

বিস্তারিত

গোপালগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির শুভ উদ্বোধন

মোঃ সাইফুর রশিদ চৌধুরী   :  ​সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে দেশব্যাপী শুরু হওয়া “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচির ছোঁয়া লেগেছে গোপালগঞ্জেও। গতকাল  শনিবার (১৩ জুন) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি কক্সবাজার জেলার ডুলাহাজারা সাফারি পার্কে কেন্দ্রীয়ভাবে এই মেগা কর্মসূচির শুভ উদ্বোধন করেন। এর ধারাবাহিকতায় গোপালগঞ্জ জেলার প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও […]

বিস্তারিত

আল আরাফা সিকিউরিটি গার্ডের নাম ভাঙিয়ে প্রতারণা: চাকরির নামে অর্থ আত্মসাৎ, পাল্টাপাল্টি দায় ও রহস্যময় ভূমিকা

নিজস্ব প্রতিনিধি  (বেনাপোল)  :  আল আরাফা সিকিউরিটি গার্ড কোম্পানির নাম ব্যবহার করে চাকরির প্রলোভনে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার ঘটনাটি এখন এক জটিল মোড় নিয়েছে। প্রতারণার দায়ে অভিযুক্ত তারক দাস ও ফরিদা খাতুনকে ঘিরে তৈরি হয়েছে নানা রহস্য। একদিকে ভুক্তভোগীদের আহাজারি, অন্যদিকে অভিযুক্তদের পরস্পরবিরোধী বক্তব্য এবং স্থানীয় সালিশের সিদ্ধান্ত নিয়ে শুরু […]

বিস্তারিত

শরণখোলায় শিক্ষকের ওপর সন্ত্রাসী হামলা

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি  :  বাগেরহাটের শরণখোলায় মোঃ হুমায়ন কবির (৫৪) নামে এক স্কুল শিক্ষকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হমালায় গুরুতর আহত হয়েছেন তিনি। এসময় তার গলায় থাকা প্রায় এক ভরি ওজনের স্বর্ণের চেইন হামলাকারীরা ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন ওই শিক্ষক। বৃহস্পতিবার (১১ জুন) বেলা সাড় ১১টার দিকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ঘটে […]

বিস্তারিত

গোপালগঞ্জে অগ্নিবীণা সাহিত্য সাংস্কৃতিক সংসদের ৫০তম আড্ডা অনুষ্ঠিত

​মোঃ সাইফুর রশিদ চৌধুরী  :   “সাহিত্য সংস্কৃতি হোক সমাজ পরিবর্তনের হাতিয়ার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে গোপালগঞ্জে অনুষ্ঠিত হয়ে গেল অগ্নিবীণা সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের ৫০তম আড্ডা। ১২ জুন (শুক্রবার) বিকাল ৪টায় গোপালগঞ্জ জেলা বার সমিতি মিলনায়তনে এই সাহিত্য আড্ডা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ​সংগঠনের আড্ডার এই বিশেষ আয়োজনে সভাপতিত্ব করেন অগ্নিবীণা সাহিত্য ও […]

বিস্তারিত

Iran’s patriotism vs. Yunus govt’s anti-state stance

Audite Karim  :  The mega carnival of the Football World Cup is about to begin—The Greatest Show on Earth. Featuring 48 teams across three host nations, this year’s World Cup will keep football lovers engrossed for the next month and a half. Forgetting everything else, the entire world will immerse itself in football frenzy. More […]

বিস্তারিত