শরণখোলায় পীর ছোট হুজুরের মাদ্রাসার দেওয়াল ভাঙ্গা ও অর্থ আত্মসাৎ এর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি  :  শরণখোলার রায়েন্দা কদমতলায় পীর ছোট হুজুর কেবলার মোহসিনিয়া ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার বাউন্ডারী দেওয়াল ভাঙ্গা, অর্থ আত্মসাৎ ও মাদ্রাসা কমিটির এক সদস্যকে আহত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার অব্যাহতি প্রাপ্ত পরিচালক ও সেবক মোঃ জাকারিয়া মোল্লার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে বিভিন্ন অভিযোগ তুলে ধরা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটার […]

বিস্তারিত

বেশি মানুষ উঠলেই দুলতে থাকে কাঠের পুল

নইন আবু নাঈম তালুকদার, ( শরণখোলা)  :  এক সঙ্গে বেশি মানুষ উঠলেই দুলতে থাকে কাঠের পুলটি। নড়বড়ে অবকাঠামো। চাপ বাড়লে ভেঙে পড়তে পারে যে কোনো সময়। সেই আশঙ্কায় তখন দুই পারে অপেক্ষা করতে হয় শত শত মানুষকে। নতুন সেতু নর্মিাণ না হওয়ায় পাঁচ বছর ধরে এভাবেই দুর্ভোগ পোহাতে হচ্ছে বাগেরহাটের শরণখোলা উপজেলা সদরের রায়েন্দা ও […]

বিস্তারিত

পঞ্চগড়ে রাতের আঁধারে সরকারি গাছ উধাও, জব্দ ২১ টুকরো; তদন্তে বন বিভাগ

সঞ্জু বনিক সৌরভ,  (পঞ্চগড়)  :  পঞ্চগড় সদর উপজেলায় রাতের আঁধারে সরকারি ইউক্যালিপটাস গাছ কাটার অভিযোগ উঠেছে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ২১ টুকরো গাছ জব্দ করেছে বন বিভাগ। গাছ কাটার ঘটনায় তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার কামাত কাজলদিঘী […]

বিস্তারিত

পুজা মন্ডপ পরিদর্শন  : মধুখালীতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আর্থিক অনুদান বিতরণ

শাহজাহান হেলাল,ফরিদপুর)  : ২১ অক্টোবর. বুধবার ফরিদপুরের মধুখালীতে উপজেলার ডুমাইন ই্উনিয়নের ডুমাইন ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে ডুমাইন ইউনিয়নের ১৮টি দুর্গা পূজা মন্ডপ পরিদর্শন এবং পূজা মন্ডপ,সনাতনী অসহায় পরিবার ও দুস্থ্যদের মাঝে নগদ আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। ২০ অক্টোবর ২০২৬খ্রি.মঙ্গলবার রাতে সনাতনি অসায় দুস্থ্যদের মাঝে,ধর্মীয় সম্প্রীতি,পারস্পরিক সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধকে ধারণ করে উপজেলার ডুমাইন ইউনিয়নের ১৮টি […]

বিস্তারিত

৬৪ বিজিবির অভিযানে ২০ হাজার ইয়াবা উদ্ধার

সাদ্দাম হোসেন সাজ্জাদ, (কক্সবাজার)  :  কক্সবাজারের উখিয়ায় সীমান্ত দিয়ে ইয়াবা পাচারের সময় ২০ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। বুধবার  অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে পালংখালী সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তির নাম বেলাল হোসেন (২৭)। তিনি উখিয়া উপজেলার আঞ্জুমানপাড়া গ্রামের নুর হোসেনের ছেলে। ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. […]

বিস্তারিত

শালিখায় মাদরাসা সুপারের অবহেলায় শিক্ষার্থীর জীবন সংকটাপন্ন : দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

মোঃ রনি আহমেদ রাজু, (মাগুরা)  :  মাগুরার শালিখা উপজেলার ‘জুনারী খাদিজাতুল কুবরা (রাঃ) দারুল উলুম মহিলা দাখিল মাদরাসা’র সুপারের চরম অবহেলা ও দায়িত্বে অবহেলার কারণে ৫ম শ্রেণির ছাত্রী সামিয়া খাতুনের জীবন এখন সংকটাপন্ন। ​জানা গেছে, গত ৫ দিন আগে বিকেল ৩টার দিকে প্রতিষ্ঠান চলাকালীন সময়ে ছাত্রী সামিয়া অসুস্থ হয়ে পড়ে। অভিযোগ উঠেছে, তার অসুস্থতার খবর […]

বিস্তারিত

মাদকমুক্ত ফুলবাড়ী গড়ার প্রত্যয়ে ওসি’র জিরো টলারেন্স নীতি  : “মাদকবিরোধী অভিযানে ৪৯ মাদককারবারি গ্রেফতার, ৩২টি মামলা; ৮১ মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান”

মাসউদ রানা,স্টাফ ,( দিনাজপুর)  ;  মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে দিনাজপুরের ফুলবাড়ী থানা পুলিশের মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। অপরাধ দমনে কঠোর অবস্থান, নিয়মিত অভিযান এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে ফুলবাড়ী উপজেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম । ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ […]

বিস্তারিত

​অস্তিত্ব সংকটে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল

মোঃ সাইফুর রশিদ চৌধুরী   :   বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতর শিশুদের জন্য একটি নিরাপদ ও মানসম্মত শিক্ষার পরিবেশ গড়ে তোলার স্বপ্ন নিয়ে যাত্রা শুরু হয়েছিল গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের। কিন্তু চালুর কয়েক বছরের মাথায় প্রতিষ্ঠানটি আজ গভীর অনিশ্চয়তা ও তীব্র অস্তিত্ব সংকটের মুখে পড়েছে। জরাজীর্ণ অবকাঠামো, শ্রেণি ও সুপেয় পানির তীব্র সংকট এবং […]

বিস্তারিত

ময়মনসিংহ নগরী বিজয়া দশমী উপলক্ষে শোভা যাত্রা অনুষ্ঠিত

মকবুল হোসেন ,  (ময়মনসিংহ)   :  ময়মনসিংহ নগরীর শারদীয় দুর্গাপূজা-২০২৬-এর বিজয়া দশমী উপলক্ষ্যে নগরীর দুর্গাবাড়ি এলাকায় আয়োজিত বিজয়ার শোভাযাত্রায় অনুষ্ঠিত হয়। আজ ২১অক্টোবর বুধবার শারদীয় দুর্গাপূজা বিজয়া দশমীর উপলক্ষে নগর দুর্গাবাড়ী এলাকায় এ শোভা যাত্রা অনুষ্ঠিত হয়। উক্ত বিজয়া দশমীর শোভাযাত্রায় অংশগ্রহণ করেন ময়মনসিংহ সদর আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি , […]

বিস্তারিত

ফুটবল খেলা নিয়ে দুই গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

মোঃ সাইফুর রশিদ চৌধুরী  :  গোপালগঞ্জ সদর উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের অধিবাসীদের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৫ জন পুলিশ সদস্যসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। সোমবার (১৯ অক্টোবর) রাতে সদর উপজেলার ঘোষেরচর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। ​স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে ফকিরকান্দি ও ঘোষেরচর গ্রামের […]

বিস্তারিত