দুর্নীতিমুক্ত ও আদর্শ শার্শা গড়তে প্রশাসনের সহযোগিতা চান এমপি আজীজুর রহমান

মশিউর রহমান কাজল,  (বেনাপোল)  : যশোরের  শার্শা উপজেলাকে একটি দুর্নীতিমুক্ত ও আদর্শ মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তার সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন শার্শা উপজেলার নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান। শার্শা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ ভবনের হলরুমে নবনির্বাচিত সংসদ সদস্যের সঙ্গে উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান […]

বিস্তারিত

বেনাপোল পোর্ট সিন্ডিকেটের ‘গডফাদার’ কামালের দুর্নীতির খোঁজে এবার মাঠে দুদক

নিজস্ব প্রতিবেদক  :  বেনাপোল স্থলবন্দরের আলোচিত নাম কামাল হোসেন। সাধারণ এক রিচার্জ ব্যবসায়ী থেকে কয়েক বছরে শত কোটি টাকার মালিক হওয়ার রূপকথাকেও হার মানানো সেই উত্থান নিয়ে এখন তোলপাড় চলছে। প্রথম পর্বের সংবাদ প্রকাশের পর এবার কামালের অবৈধ সম্পদের পাহাড় ধসাতে আনুষ্ঠানিকভাবে মাঠে নামার প্রক্রিয়া শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সম্প্রতি কামালের বিরুদ্ধে সুনির্দিষ্ট […]

বিস্তারিত

শরণখোলায় নানীর চায়ের দোকানেই স্বপ্ন বুনছে চার নাতি-নাতনি

নইন আবু নাঈম তালুকদার,  (শরণখোলা)  : ​বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা বাজারের এক কোণে ছোট্ট একটি ঝুপড়ি চায়ের দোকান। ধোঁয়া ওঠা চায়ের কাপ আর অভাবের সংসারের মাঝে সেখানে প্রতিদিন এক অন্যরকম দৃশ্য চোখে পড়ে। দোকানের একপাশে সিমেন্টের চট বিছিয়ে বই-খাতা খুলে গভীর মনোযোগে পড়াশোনা করছে চার শিশু—ইয়াসিন (৩য় শ্রেণি), আব্দুল্লাহ (৩য়), মরিয়ম (২য়) ও সুমাইয়া (১ম)। […]

বিস্তারিত

শরণখোলায় জুনিয়র বৃত্তি পরীক্ষার শ্রেষ্ঠত্ব অর্জন শহীদ তিতুমীর একাডেমি

নইন আবু নাঈম তালুকদার (শরণখোলা)  :  বাগেরহাটের শরণখোলা উপজেলায় অনুষ্ঠিত জুনিয়র বৃত্তি পরীক্ষায় সর্বোচ্চ সাফল্য অর্জন করেছে শহীদ তিতুমীর একাডেমি। এ প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ ৪ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করে উপজেলায় দ্বিতীয় স্থান অধিকার করেছে। ‎ ‎বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- নিতু, জোয়া, স্নেহা ও হাসিব। তাদের এই কৃতিত্বপূর্ণ সাফল্যে বিদ্যালয় পরিবারে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে। […]

বিস্তারিত

দক্ষিণাঞ্চলের বহুল কাঙ্ক্ষিত স্বপ্ন কবে বাস্তবে রূপ নেবে?মোড়েলগঞ্জ-শরণখোলার অর্ধশতাব্দীর স্বপ্নের পানগুছি সেতুর মেয়াদ শেষ, অনিশ্চয়তায় থমকে গেল প্রকল্প !

নইন আবু নাঈম তালুকদার  :   বাগেরহাটের মোরেলগঞ্জ ও শরণখোলার লাখো মানুষের অর্ধশতাব্দীর স্বপ্ন, পানগুছি নদীর ওপর একটি সেতু। দীর্ঘদিনের দাবি ও প্রতিশ্রুতির পরও প্রকল্পটির দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় জনমনে বাড়ছে হতাশা ও ক্ষোভ।এখনো নৌপথ ও ফেরির ওপর নির্ভর করেই চলাচল করতে হচ্ছে স্থানীয়দের।ফলে রোগী পরিবহন, শিক্ষার্থীদের যাতায়াত এবং কৃষিপণ্য আনা-নেওয়ায় প্রতিদিনই চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। […]

বিস্তারিত

সোনাকুড়ে রফিকুল হত্যা : ‘খুনি সরকারি কর্মচারী’ ইস্যুতে তোলপাড় ঝিকরগাছা !!  প্রধান ৪ আসামির ফাঁসি ও সহযোগীদের যাবজ্জীবনের দাবিতে উত্তাল জনপদ !! প্রশাসনিক নীরবতায় বাড়ছে প্রশ্ন ?

নিজস্ব প্রতিবেদক, (যশোর)  :  যশোরের ঝিকরগাছা উপজেলার সোনাকুড় গ্রামে সংঘটিত রফিকুল ফকির হত্যা মামলাকে ঘিরে নতুন করে উত্তাল হয়ে উঠেছে পুরো এলাকা। প্রকাশ্য দিবালোকে সংঘটিত এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার ও প্রধান চার আসামির ফাঁসির দাবিতে সরব ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। একই সঙ্গে মামলার ১ নম্বর আসামি একজন সরকারি কর্মচারী হওয়ায় প্রশাসনিক ভূমিকাকে ঘিরে দেখা দিয়েছে […]

বিস্তারিত

শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের বেহাল দশা

নইন আবু নাঈম তালুকদার, (শরণখোলা) :  বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৯ জন সিনিয়র নার্সের একসঙ্গে বদলি হওয়ায় বিপাকে পড়েছেন স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার প্রিয় গোপাল বিশ্বাস। অন্যদিকে রোগী সামলাতে তিনি হিমশিম খাচ্ছেন তাই বেহাল অবস্থার মধ্যে পড়েছে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কার্যালয়ের সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ডাক্তারের শূন্যতা থাকলেও সম্প্রতি […]

বিস্তারিত

শরণখোলায় দুর্ভোগের অবসান, পাকা রাস্তায় স্বস্তির নিঃশ্বাস

নইন আবু নাঈম তালুকদার, (শরণখোলা)  :  বাগেরহাটের শরণখোলায় তাফালবাড়ি বাজার থেকে সুন্দরবন সংলগ্ন ভোলা নদীর দাশের ভাড়ানি পর্যন্ত নবনির্মিত পাকা সড়ক স্থানীয়দের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়েছে। আগে কাঁচা রাস্তা ও কাদার কারণে চলাচল ছিল দুরূহ, বিশেষ করে বর্ষাকালে পরিস্থিতি হয়ে উঠত চরম দুর্বিষহ। এখন সড়কটি পাকা হওয়ায় ইজিবাইক, অটোভ্যান ও মোটরসাইকেল স্বাভাবিকভাবে চলাচল করছে। কৃষক […]

বিস্তারিত

পারিবারিক কলহের জেরে শ্বশুরকে কুপিয়ে আহত করল জামাতা, অবস্থা আশঙ্কাজনক

মোঃ সাইফুর রশিদ চৌধুরী : গোপালগঞ্জ সদর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে শ্বশুরকে প্রকাশ্যে কুপিয়ে আহত  করেছে জামাতা। গতকাল সোমবার দুপুরে গোপীনাথপুর এলাকায় জনসম্মুখে এই হামলার ঘটনা ঘটে। বর্তমানে গুরুতর আহত আমিনুল শিকদার (৪২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। ​পারিবারিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সোমবার (২৩শে ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ২টা ৩০ […]

বিস্তারিত

শরণখোলায় বিআরডিবির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোঃ কামরুল ইসলাম

নইন আবু নাঈম, (শরণখোলা)  :  বাগেরহাটের শরণখোলায় বিআরডিবির চেয়ারম্যান পদে নির্বাচন সম্পন্ন হয়েছে। এই নির্বাচনে চেয়ারম্যান পদে মোঃ কামরুল ইসলাম চেয়ার মার্কায় ৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আম মার্কার মোল্লা মিজানুর রহমান তিনি ২৩ ভোট পেয়েছেন। ২৩ ফেব্রুয়ারি সকাল দশটায় বিআরডিবি অফিস মিলনায়তনে ভোট শুরু হয়ে বিকাল ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। […]

বিস্তারিত